সিলেট অনলাইন প্রেসক্লাবের ক্লাব সভাপতি মো. গোলজার আহমদের সভাপতিত্বে সভাটি সঞ্চালনা করেন সাধারণ সম্পাদক এম. সাইফুর রমান তালুকদার।
সভায় আগামী ৮ মার্চ সিলেট অনলাইন প্রেসক্লাবের বার্ষিক সাধারণ সভা ও ইফতার মাহফিল আয়োজনের সিদ্ধান্ত গৃহীত হয়। এছাড়াও ক্লাবের সাধারণ সদস্য আব্দুল মুহিত চৌধুরী ও প্রবাসী সদস্য রাহিবুর রহমান ফয়সলকে সর্বসম্মতিক্রমে অব্যাহতি প্রদান করা হয়।
এড়াও সাধারণ সভা ও ইফতার মাহফিল সফল করতে ক্লাবের সহ সভাপতি জহিরুল ইসলাম মিশুকে আহবায়ক, ক্রীড়া ও সংস্কৃতি বিষয়ক সম্পাদক মো. কামাল আহমদকে সদস্য সচিব করে একটি প্রস্তুতি কমিটি গঠন করা হয়।
কমিটির অন্যান্য সদস্যরা হলেন- ক্লাবের সিনিয়র সহ সভাপতি আব্দুল মুহিত দিদার, সহ সাধারণ সম্পাদক মাসুদ আহমদ রনি, কোষাধ্যক্ষ তাওহীদুল ইসলাম, তথ্য ও প্রযুক্তি সম্পাদক আফরোজ খান, পাঠাগার ও দপ্তর সম্পাদক মবরুর আহমদ সাজু, প্রচার ও প্রকাশনা সম্পাদক লোকমান আহমদ, কার্যকরি পরিষদ সদস্য শহীদুর রহমান জুয়েল ও আব্দুল হাছিব, সাধারণ সদস্য ফারহানা বেগম হেনা, এম এ ওয়াহিদ চৌধুরী, তারেক আহমদ খান, মো: আলমগীর আলম, ডিএইচ মান্না। পদাধিকারবলে ক্লাব সভাপতি গোলজার আহমদ হেলাল ও সাধারণ সম্পাদক এম সাইফুর রহমান তালুকদার উক্ত উপ কমিটির সদস্য থাকবেন।
সভায় উপস্থিত ছিলেন- সিনিয়র সহ-সভাপতি আব্দুল মুহিত দিদার, সহ-সভাপতি জহিরুল ইসলাম মিশু , সহ-সাধারণ সম্পাদক মাসুদ আহমদ রনি, কোষাধ্যক্ষ তাওহীদুল ইসলাম, ক্রীড়া ও সাংস্কৃতিক সম্পাদক মোঃ কামাল আহমদ, পাঠাগার ও দপ্তর সম্পাদক মবরুর আহমদ সাজু, কার্যকরী কমিটির সদস্য শহীদুর রহমান জুয়েল ও মো: আব্দুল হাছিব।


