কওমি অঙ্গনের স্বকীয়তা ও ঐতিহ্য রক্ষায় সিলেটে নেওয়া হয়েছে অনন্য এক উদ্যোগ। একঝাঁক নবীন-প্রবীণ আলেমের সমন্বয়ে গঠিত ‘সম্মিলত কওমি ফোরাম’র উদ্যোগে মঙ্গলবার (২৫ ফেব্রুয়ারি) সিলেট মহানগরের হোটেল মেট্রোতে অনুষ্ঠিত হতে যাচ্ছে ‘আকাবির-আসলাফের কর্মপদ্ধতি অনুসরণে কওমি স্বকীয়তা, ঐতিহ্য ও চেতনা রক্ষা শীর্ষক’ সেমিনার এবং সদস্য সম্মেলন।
মঙ্গলবার দুপুর ১২টা থেকে শুরু হবে সময়োপযোগী এই আয়োজন। সেমিনারে সম্মানিত অতিথি হিসেবে থাকবেন দেশের বরেণ্য আলেম, দাঈ, সাংবাদিক, লেখক ও গবেষক এবং সিলেটের সচেতন আলেমরা। এছাড়া অংশগ্রহণ করবেন ফোরামের সকল সদস্য।
সেমিনার ও সদস্য সম্মেলন সফলে সংবাদমাধ্যম এবং সংশ্লিষ্ট সকলের সহযোগিতা কামনা করেছেন ফোরামের মিডিয়া সচিব মাহমুদুল হাসান নোমান ও প্রচার সচিব লাবীব হুমায়দী।


