জয়ের ব্যাপারে আশাবাদী নৌকার প্রার্থী, আনোয়ারুজ্জামান চৌধুরী

সিলেট নিউজ টাইমস্ ডেস্ক: সিলেট সিটি করপোরেশন নির্বাচনে জয়ের ব্যাপারে আশাবাদ ব্যক্ত করেছেন আওয়ামী লীগের নৌকা প্রতীকের মেয়রপ্রার্থী আনোয়ারুজ্জামান চৌধুরী।

বুধবার সকাল সোয়া ৮টায় নগরীর পাঠানটুলা শাহজালাল জামেয়া ইসলামিয়া কামিল মাদ্রাসা কেন্দ্রে আনোয়ারুজ্জামান চৌধুরী তার স্ত্রী চৌধুরী হলি চৌধুরীকে নিয়ে ভোট প্রদান শেষে এই আশাবাদ ব্যক্ত করেন।

ভোট প্রদান শেষে তিনি বলেন, নগরবাসী উৎসবের আমেজে ভোট প্রয়োগ করছেন। ইভিএমে ভোট প্রদান করতে পারছেন নগরবাসী।

নির্বাচনে জয়ের ব্যাপারে আশাবাদ ব্যক্ত করে তিনি বলেন, আমি সিলেটবাসীর অর্পিত দায়িত্ব সততা ও নিষ্ঠার সঙ্গে পালন করতে চাই। সিলেটের মানুষের দাবিদাওয়া ও আকাঙ্ক্ষা পূরণে আমি নিজেকে উৎসর্গ করতে প্রস্তুত। নগরবাসী আমাকে ভোট দিয়ে নির্বাচিত করবেন। ফল যাই হোক তিনি তা মেনে নেবেন বলেও জানান।

বিভিন্ন কেন্দ্রে প্রতিদ্বন্দ্বী প্রার্থীর এজেন্ট না থাকার বিষয়ে তিনি বলেন, এটা প্রার্থীর সমস্যা। ওরা যদি এজেন্ট না দিতে পারে, ওদের যদি লোক না থাকে, আমাদের তো কিছু করার নেই। আমরা তো কাউকে বাধা দিইনি।

সাংবাদিকদের পালটা প্রশ্ন করে তিনি বলেন, আপনারাই বলেন— কোথায় বাধা দেওয়া হচ্ছে?

কমেন্ট

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *