মেয়র পদপ্রার্থী সাবেক ভিপি মো.  আব্দুল হানিফ কুটু’র মনোনয়নপত্র দাখিল

আসন্ন ২১ জুন সিলেট সিটি কর্পোরেশন নির্বাচনে মনোনয়নপত্র দাখিল করেছেন স্বতন্ত্র মেয়র পদপ্রার্থী এমসি কলেজের সাবেক ভিপি মো. আব্দুল হানিফ কুটু।
মঙ্গলবার (২৩ মে) সকালে সিলেটের আঞ্চলিক নির্বাচন কর্মকর্তা সিলেট অঞ্চল ও রিটার্নিং অফিসার ফয়সল কাদের এর হাতে মনোনয়ন পত্র দাখিল করেছেন তিনি।
মনোনয়নপত্র দাখিল শেষে তিনি সাংবাদিকদের উদ্দেশ্যে বলেন, নগরবাসীকে সেবা দিতে আগামী ২১ জুন সিলেট সিটি কর্পোরেশন নির্বাচনে মেয়র প্রার্থী হয়েছি। আমি সিটি কর্পোরেশন নির্বাচনে মেয়র নির্বাচিত হলে নগরবাসীকে নিয়ে যে সমস্যাগুলো রয়েছে সেগুলো সমাধানের উদ্যোগ নেবো। নগরবাসীর সকল ধরণের সুযোগ সুবিধা বৃদ্ধিতে কার্যকরি পদক্ষেপ গ্রহণ করবো। আমি নগরীর বাসিন্দা তাই কি কি সমস্যা রয়েছে তা ভালো করেই জানি। নগরীর মানুষের কল্যাণে আমি সর্বদা সচেষ্ট থাকবো।
এসময় উপস্থিত ছিলেন আব্দুল হামিদ, পিয়ার উদ্দিন, হুমায়ুন মজিদ টিটু, এনামুল হক চুনু, শাকির হামিদ, রাদিয়ান হানিফ, আব্দুল হক শাহীন সহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ। বিজ্ঞপ্তি

কমেন্ট

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *