মদিনা মার্কেটে কাউন্সিলর কামরান এর মাস্ক বিতরন

নিজস্ব প্রতিবেদক :: করোনা ভাইরার্স প্রতিরোধ ও গণসচেতনতামূলক প্রচারণার অংশ হিসেবে মাস্ক বিতরন করেছেন, সিসিকের সাবেক ভারপ্রাপ্তে মেয়র, ৯ নং ওয়ার্ডের কাউন্সিলর ও বৃহত্তর মদিনা মার্কেট ব্যবসায়ী সমিতির প্রধান উপদেষ্টা মখলিছুর রহমান কামরান।

তিনি শনিবার সকালে নগরীর বৃহত্তর মদিনা মার্কেট এলাকায় জনসাধারণ ও ক্ষুদ্র ব্যবসায়ীদের মাঝে এ কর্মসুচী পালন করেন।

এসময় আরোও উপস্থিত ছিলেন, বাংলাদেশ তাঁতী লীগের কেন্দ্রীয় কার্যনির্বাহী সংসদের সাংগঠনিক সম্পাদক সাংবাদিক মোহাম্মদ বাদশা গাজী, বৃহত্তর মদিনা মার্কেট ব্যবসায়ী সমিতির সদ্য সাবেক সাবেক সাংগঠনিক সম্পাদক যুবনেতা মো. আতিকুর রহমান আতিক, মো. নুরুল আমিন, আনোয়ার শাজাহান, জামাল হোসেন প্রমুখ।

কমেন্ট

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *