জকিগঞ্জে এক বৃদ্ধের গলাকাটা দেহ উদ্ধার

জকিগঞ্জ প্রতিনিধি :: সিলেটের জকিগঞ্জে গলাকাটা অবস্থায় এক ব্যক্তির লাশ উদ্ধার করা হয়েছে। গলাকাটা বৃদ্ধের নাম এবাদুর রহমান (৫০)।

রবিবার ২১ মার্চ রাত ৯ ঘটিকার সময় তার বাড়ির পাশ থেকে উদ্ধার করা হয়েছে। রাত ৯টার দিকে উপজেলার কাজলসার ইউনিয়নের দক্ষিণ গোটারগ্রামে তার বাড়ির রাস্তার সামনে থেকে রক্তমাখা অবস্থায় তাকে উদ্ধার করা হয়। তিনি কাজলসার ইউনিয়নের ইয়াকুব আলীর ছেলে ও ৪নং ওয়ার্ডের সম্ভাব্য মেম্বার পদপ্রার্থী।

জানা যায়, ঘটনার প্রায় আধাঘন্টা আগে কে বা কারা মোবাইলে কল করে ঘর থেকে বের করে নিয়েছিলো। এর কিছুক্ষণ পরে তাকে গলাকাটা রক্তাক্ত পাওয়া যায়।

পরে স্থানীয়রা আশঙ্কাজনক অবস্থায় তাকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক প্রাথমিক চিকিৎসা প্রদান করে উন্নত চিকিৎসার জন্য সিলেট এমএজি ওসমানী হাসপাতালে প্রেরণ করেন।

খবর পেয়ে জকিগঞ্জ সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার সুদীপ্ত রায়, থানার ওসি আবুল কাসেম খাঁন, ওসি (তদন্ত) সুশংকর পালসহ পুলিশ ঘটনাস্থলে পৌঁছে ঘটনার রহস্য উদঘাটনে তদন্ত শুরু করেছে বলে জানা গেছে।

জকিগঞ্জ সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার সুদীপ্ত রায় বলেন, ঘটনার আসল রহস্য উদঘাটনে থানা পুলিশ কাজ করে যাচ্ছে। জড়িতদের দ্রুত আইনের আওতায় আনা হবে।

কমেন্ট

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *