সাবেক ছাত্রলীগ নেতা রাহেল আহমদের পিতার ইন্তেকাল

সিলেট সদর উপজেলা ছাত্রলীগের সাবেক সাংগঠনিক সম্পাদক, সদর উপজেলা স্পোর্টস একাডেমির সংগঠক রাহেল আহমদের পিতা হাফিজুর রহমান (চান মিয়া) ইন্তেকাল করেছেন। (ইন্নালিল্লাহি…রাজিউন)

সোমবার বিকাল ৩ টায় চিকিৎসাধীন অবস্থায় সিলেটের একটি বেসরকারী হাসপাতালে তিনি ৭০ বছর বয়সে ইন্তেকাল করেন।


মৃত্যুকালে তিনি ২ ছেলে ২ মেয়েসহ অসংখ্য আত্মীয়-স্বজন ও গুনগ্রাহি রেখে গেছেন।

মরহুমের নামাজে জানাজা আজ সোমবার রাত ৯ টায় সদর উপজেলার খাদিমনগর ইউনিয়নের ৪ নং ওয়ার্ডের ছালিয়া কেন্দ্রীয় জামে মসজিদে অনুষ্ঠিত হবে।

কমেন্ট

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *