নিজস্ব প্রতিনিধি:: হবিগঞ্জের বাহুবলে অসদোপায় অবলম্বন করে হত দরিদ্রদের জন্য আসা ট্রেডিং কর্পোরেশন অব বাংলাদেশ (টিসিবি)-এর অতিরিক্ত তৈল মজুদ করায় এক ব্যবসায়িকে ১৫ দিনের কারাদন্ড দিয়েছে ভ্রাম্যমান আদালত। মঙ্গলবার বিকেলে বাহুবল উপজেলা নির্বহী কর্মকর্তা (ইউএনও) স্নিগ্ধা তালুকতার এ দন্ডাদেশ প্রদান করেন।
তবে তিনি জানান- হত দরিদ্রদের জন্য আসা ট্রেডিং কর্পোরেশন অব বাংলাদেশ (টিসিবি)-এর তৈল একজন ব্যক্তি সর্বোচ্চ ৫ লিটার পর্যন্ত কিনতে পারবেন। কিন্তু বিভিন্ন লোককে দিয়ে বাহুবল সদরের বিশিষ্ট ব্যবসায়ি শাহ জাহান মিয়া ৭৫ লিটার তেল মজুদ করেন।
গোপন সূত্রে খবর পেয়ে সেখানে অভিযান চালান উপজেলা নির্বাহী কর্মকর্তা স্নিগ্ধা তালুকদার। এ সময় ঘটনার সত্যতা পাওয়ায় ওই ব্যবসায়িকে ১৫ দিনের কারাদন্ড প্রদান করা হয়।


