ছাত্রদের উদ্যোগে জালালাবাদ থানা এলাকায় খাদ্যসামগ্রী বিতরণ

সিলেট নিউজ টাইমস্ ডেস্ক :: করোনা সতর্কতায় দেশব্যাপী অঘোষিত লকডাউনে ঘরে আটকে আছে সাধারণ মানুষ। এ অবস্থায় বড় ধরণের সমস্যায় পড়েছে শ্রমজীবী ও নিম্ন আয়ের মানুষেরা।

শ্রমজীবী ও নিম্ন আয়ের মানুষের কথা চিন্তা করে তাদের পাশে দাঁড়িয়েছে জালালাবাদ থানাধীন মইয়ারচর এলাকার কয়েকজন স্কুল ছাত্র। এর অংশ হিসেবে সোমবার (৩০ মার্চ) দুপুরে তারা গ্রামের অতি দরিদ্র ৮০টি পরিবারের মধ্যে বিভিন্ন ধরণের খাদ্যসামগ্রী বিতরণ করে।

এর মধ্যে তারা একেকটি পরিবারে ৪ কেজি চাল, ২ কেজি আলু, ১ কেজি পেঁয়াজ, হাফকেজি তেল, ডাল আধাকেজি ও একটি করে সাবান তুলে দেয়।

তারা জানায়- স্কুল-কলেজের ছাত্র হিসেবে সামর্থ্য অনুযায়ী অসহায় মানুষের পাশে দাঁড়িয়েছে। এই উদ্যোগে অনুপ্রাণিত হয়ে সমাজের বিত্তবানরা এভাবে দরিদ্রজনের সহায়তায় এগিয়ে আসবে এমন প্রত্যাশা তাদের।

কমেন্ট

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *