সিলেট নিউজ টাইমস্ ডেস্ক:; সিলেট নগরীর জেলা পরিষদের মালিকানাধিন সুপার মার্কেট নির্মাণের জন্য নির্ধারিত জায়গা থেকে জুয়া খেলারত অবস্থায় ৯ জনকে আটক করেছে র্যাব-৯। গতকাল রাত সাড়ে ১১ টার দিকে তাদের আটক করা হয়।
র্যাব জানায়, মঙ্গলবার (১০ মার্চ) রাত সাড়ে ১১টার দিকে র্যাব-৯ এর একটি আভিযানিক দল জেলা পরিষদের মালিকানাধীন সুপার মার্কেট নির্মাণের জন্য নির্ধারিত জায়গা অস্থায়ীভাবে তৈরি টিনশেড ঘরে অভিযান চালিয়ে জুয়া খেলারত অবস্থায় জুয়া খেলার সামগ্রীসহ ৯জন করে আটক করা হয়। আটককৃতরা হচ্ছে-সুনামহগঞ্জের দোয়াবাজার থানার মো. জাকির হোসেন (২৮), সিলেটের গোয়াইনঘাট উপজেলার মো. শাহাবউদ্দিন (৩৫), জৈন্তাপুরের জুম্মান হোসাইন (২২), সুনামগঞ্জের মুরাদপুর গ্রামের মো. হোসেন আহমেদ (২২), হবিগঞ্জ জেলার লাখাই থানার খোকন মিয়া (২৭), সিলেট আখালীয়া এলাকার এনামুল হক (১৮), কিশোরগঞ্জ থানার ভৈরব থানার নাইম মিয়া (২০), সিলেট টিলাগড় বাটাটিকর এলাকার মুক্তার আহমেদ (৩৫) এবং কিশোরগঞ্জ জেলার বাজিতপুর থানার মোবারক হোসেন (১৮)।
অভিযানকালে জুয়া খেলায় ব্যবহৃত প্লাস্টিকের ১টি বোর্ড, মোবাইল ফোন ৬টি, সিমকার্ড ৮ টি, টালি খাতা ৪টি ও জুয়া খেলার নগদ ৭ হাজার ৭ শত টাকা গ্রেফতার করেছে র্যাব-৯।


