আলহাজ্ব মুমিনকে সমর্থন জানিয়ে নির্বাচন থেকে সরে দাঁড়িয়েছেন প্রবাসী মনসুর চৌধুরী

সাহেদ আহমদঃ আসন্ন কানাইঘাট উপজেলা পরিষদ নির্বাচনে আওয়ামীলীগ মনোনীত নৌকার প্রার্থী আলহাজ্ব মুমিন চৌধুরীকে সমর্থন দিয়ে নিজেকে নির্বাচন সরিয়ে নিয়েছেন যুক্তরাজ্য প্রবাসী বিশিষ্ট রাজনীতিবিদ আবুল মনসুর চৌধুরী। এবং একি সাথে আলহাজ্ব মুমিনকে ভোট দিতে কানাইঘাটবাসিকে অনুরুদ জানিয়েছেন।

ইতিমধ্যে বিষয়টি নিশ্চিত করেছেন মনসুর চৌধুরীর ছোট ভাই সিলেটের তরুণ ব্যবসায়ী ফখরুজ্জামান চৌধুরী। তার দেওয়া তথ্যের ভিত্তিতে খোজ নিয়ে জানা যায়, আবুল মনসুর চৌধুরী আওয়ামীলীগ এর একজন একনিষ্ঠ সমর্থক, তিনি ছাত্র জীবনে সিলেট মদন মোহন কলেজে পড়ালেখার সময় বাংলাদেশ ছাত্রলীগের রাজনৈতিতে সক্রিয় ছিলেন, তাছাড়া তিনি বর্তমানে যুক্তরাজ্যে কানাইঘাটবাসীর সর্ববৃহৎ প্রাচীন সংগঠন কানাইঘাট এসোসিয়েশন এক্সিকিউটিভ কমিটির সদস্য ও কানাইঘাট ওয়েলফেয়ার ট্রাস্ট এর সহ-সভাপতি এবং ওয়েস্ট বাংগালী এসোসিয়েশনের ষ্টেন্ডিং কমিটির সদস্য। অত্যন্ত সুপরিচিত ও আধুনিক চিন্তা চেতনায় বেড়ে উঠা এ মানুষটি এলাকার উন্নয়নে নিজেকে বিলিয়ে দেন। তাছাড়া তিনি যুক্তরাজ্য আওয়ামীলীগের সাথে সরাসরি জড়িত রয়েছেন! তাই তিনি নির্বাচনে বাংলাদেশ আওয়ামীলীগের সভাপতি মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার সিদ্ধান্তকে চুড়ান্ত বলে মনে করেন এবং তিনি ভবিষ্যতে সুযোগ পেলে নৌকার প্রার্থী হয়ে জনগণের কল্যাণে কাজ করার আশাবাদ ব্যক্ত করেন।

প্রসঙ্গত কানাইঘাট উপজেলা পরিষদ নির্বাচনে নৌকার মনোনয়ন পেতে আগ্রহী ছিলেন কানাইঘাটের কৃতি সন্তান যুক্তরাজ্যপ্রবাসী আবুল মনসুর চৌধুরী।তার গ্রামের বাড়ি উপজেলার ৮ং ঝিংগাবাড়ি ইউনিয়নের উপরঝিংগাবাড়ি গ্রামে। স্থানীয় এলাকাবাসী, বন্ধু, আত্মীয়দের, দাবি ও অনুরুদের পরিপেক্ষিতে তিনি উপজেলা পরিষদ নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করতে চেয়েছিলেন বলে পারিবারিক সূত্রে জানা যায়।

কমেন্ট

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *