নিজস্ব প্রতিবেদক-
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশের নবনির্বাচিত রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর’কে আন্তরিক অভিনন্দন ও ফুলেল শুভেচ্ছা জানিয়েছে বাংলাদেশ সাংবাদিক লেখক ঐক্য ফোরাম ।
আজ ২০ আগস্ট বৃহস্পতিবার জাতীয় সংসদের অধিবেশন কক্ষে অনুষ্ঠিত নির্বাচনে সংসদ সদস্যদের ভোটে তিনি দেশের নতুন রাষ্ট্রপতি নির্বাচিত হন। সাবেক রাষ্ট্রপতি মোঃ সাহাবুদ্দিন -এর পদত্যাগের পর ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি ও জাতীয় সংসদের স্পিকার মেজর জেনারেল অব. মোঃ মেজবাহ উদ্দিন,এর তত্ত্বাবধানে ৯০ দিনের সাংবিধানিক বাধ্যবাধকতার মধ্যে এই নির্বাচন অনুষ্ঠিত হয়।
এক।বিবৃতিতে,
সংগঠনের সভাপতি মোঃ কুতুব উদ্দিন বলেন- আমরা বিশ্বাস করি আপনার প্রজ্ঞা ও দেশপ্রেমের মাধ্যমে বাংলাদেশ আরও সমৃদ্ধির পথে এগিয়ে যাবে। আপনি জাতির অভিভাবক। সংবিধান ও আইনের প্রতি শ্রদ্ধাশীল থেকে আপনি দেশের সকল মানুষকে এক সুতোয় গাঁথবেন।
তিনি আরও বলেন- বর্তমান সময়ে সাংবাদিকদের উপর যে নির্যাতন-নিপীড়ন চলছে, সে বিষয়ে আপনার সদয় হস্তক্ষেপ ও বলিষ্ঠ ভূমিকা আমাদের পেশার নিরাপত্তা ও বাকস্বাধীনতা নিশ্চিত করবে।
পরিশেষে ফোরামের পক্ষ থেকে নবনির্বাচিত রাষ্ট্রপতির সুস্বাস্থ্য ও সফল রাষ্ট্রপরিচালনা কামনা করা হয়।


