নিত্য প্রয়োজনীয় দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতির লাগাম টেনে ধরার জোর দাবী

বৃহত্তর সিলেটের অরাজনৈতিক কল্যাণমূলক স্বেচ্ছাসেবী সামাজিক সংগঠন সিলেট কল্যাণ সংস্থা (সিকস), সিলেট বিভাগ যুব কল্যাণ সংস্থা ও সিলেট প্রবাসী কল্যাণ সংস্থার যৌথ উদ্যোগে শুক্রবার (১৪ আগষ্ট) সন্ধ্যা ৭.০০ ঘটিকায় সিকস’র কেন্দ্রীয় কার্যালয়ে ২০২৬ খ্রীষ্টাব্দের ৩০তম সাপ্তাহিক সভা অনুষ্ঠিত হয়। সভায় আগামী ২১ আগষ্ট শুক্রবার সন্ধ্যা ৭.০০ ঘটিকায় সিকস’র কেন্দ্রীয় কার্যালয়ে ১০ আগষ্ট অনুষ্ঠিত গণজমায়েত পরবর্তী পর্যালোচনা সভা, ২০২৬ খ্রীষ্টাব্দের ৩১তম সাপ্তাহিক সভা ও সাংগঠনিক কর্মতৎপরতায় ভূমিকা রাখার জন্য “সাংগঠনিক স্মারক” প্রদানের তারিখ নির্ধারণ করা হয়। সভায় নিত্য প্রয়োজনীয় দ্রবমূল্যের ক্রমাগত ঊর্ধ্বগতিতে সংশয় প্রকাশ ও এবিষয়ে ব্যাপক আলোচনা করা হয়।

সভায় বক্তারা বলেন, নিত্য প্রয়োজনীয় পণ্যের দাম প্রতিনিয়ত হু হু করে বাড়ছে। চাল, ডাল, তেল, গ্যাস, আটা, চিনি, মাছ, ডিম থেকে শুরু করে শাক-সবজি এমন কোনো নিত্য প্রয়োজনীয় জিনিসপত্র নেই, যার দাম বাড়েনি বা বাড়ছে না। বাজারে প্রতিটি সবজির দাম আকাশ ছোঁয়া। তাই সাধারণ মানুষের আয়ের সঙ্গে ব্যয়ের হিসেব মিলছে না। নিত্যপণ্যের লাগামহীন মূল্যবৃদ্ধির কারণে সাধারণ মানুষ হতাশ হয়ে পড়ছে। খেটে খাওয়া মানুষের পাশাপাশি মধ্যবিত্ত ও নিম্নবিত্তরাও পণ্য ক্রয়ে হিমশিম খাচ্ছেন। নিত্যপণ্যের লাগামহীন মূল্য বৃদ্ধি গরীব, নিম্ন ও সীমিত আয়ের মানুষসহ নিম্ন ও মধ্যবিত্ত শ্রেণির বিপুল সংখ্যক মানুষের জীবনকে রীতিমত দুর্বিসহ করে তুলছে। বক্তারা নিত্য প্রয়োজনীয় দ্রব্যমূল্যের লাগাম টেনে ধরার জোর দাবী জানান।

জাতীয় যুব দিবস ২০১০ এ জাতীয় যুব পুরস্কার শ্রেষ্ঠ যুব সংগঠক পদকপ্রাপ্ত, সংস্থাগুলোর প্রতিষ্ঠাতা সভাপতি ও সিলেট কল্যাণ সংস্থার কার্যকরী কমিটির সভাপতি মোহাম্মদ এহছানুল হক তাহেরের সভাপতিত্বে ও সিবিযুকস’র সিলেট মহানগর কমিটির সাংগঠনিক সম্পাদক মোহাম্মদ মাহফুজুর রহমানের পরিচালনায় স্বাগত বক্তব্য রাখেন সিকস’র কার্যকরী কমিটির সাধারণ সম্পাদক মোঃ জিয়াউর রহমান। সভায় বক্তব্য রাখেন সিবিযুকস’র বিভাগীয় কমিটির সিনিয়র সহ-সভাপতি দ্বীপক রঞ্জন রায় তালুকদার, সহ-সভাপতি রোকনে আলম চৌধুরী, সহ-সাধারণ সম্পাদক মোহাম্মদ আব্দুস সালাম, সাংগঠনিক সম্পাদক মুসলেহ উদ্দিন চৌধুরী মিলাদ, সিনিয়র সহ-সাংগঠনিক সম্পাদক চিত্ত রঞ্জন দাস, সহ-সাংগঠনিক সম্পাদক কবি কামাল আহমদ, মোঃ মহিবুর রহমান মুহিব, জামাল আহমদ, সহ-অর্থ সম্পাদক মোঃ ইকবাল হোসেন, সহ-প্রচার ও প্রকাশনা সম্পাদক মোঃ সাহেদ আহমদ শান্ত, সহ-আন্তর্জাতিক সম্পাদক মোঃ সেলিম খান, আইন বিষয়ক সম্পাদক মুহাম্মদ কামাল মিয়া, সিলেট মহানগর কমিটির সভাপতি জাকারিয়া মোহাম্মদ সালাহউদ্দিন সাকের, সাধারণ সম্পাদক মোঃ মাহবুব ইকবাল মুন্না, সহ-সাধারণ সম্পাদক দিপক কুমার মোদক বিলু, মহানগর কমিটির সদস্য মোঃ সাগর, সমাজ সচেতন নাগরিকদের মধ্য থেকে মোঃ গৌছ আলী, মোঃ ফুজায়েল আহমদ, খসরু মিয়া, দিলীপ আচার্য, এম.এ আলী জালালাবাদী, হরিমোহন রায়, তানজিদ আহমদ আনন্দ, রাজিয়া সুলতানা জ্যোতি ও রেশমা বেগম।

সভা শেষে সিলেট কল্যাণ সংস্থার সদস্য মোঃ রুয়েল আহমদ বক্ত তুষারের শারীরিক সুস্থ্যতা কামনা করে দোয়া পরিচালনা করেন সিকস’র কার্যকরী কমিটির সভাপতি মোহাম্মদ এহছানুল হক তাহের।

কমেন্ট

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *