রাগীব-রাবেয়া ফাউন্ডেশনের সপ্তম মাসিক সমন্বয় সভা অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (১১ আগস্ট) দুপুরে নগরীর মালনীছড়া বাংলায় এই অনুষ্ঠানের আয়োজন করা হয়।
রাগীব-রাবেয়া ফাউন্ডেশনের সিইও বনমালী ভৌমিক এর সভাপতিত্বে ও সচিব ইঞ্জিনিয়ার লুৎফুর রহমানের পরিচালনায় প্রধান অতিথির বক্তব্য রাখেন রাগীব-রাবেয়া ফাউন্ডেশনের চেয়ারম্যান দানবীর ড. রাগীব আলী।
সভায় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন, ফাউন্ডশেনর ভাইস চেয়ারম্যান সৈয়দ আব্দুল হাই, রাগীব-রাবেয়া ডিগ্রি কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ অর্ধেন্দু কুমার দাশ, লামাকাজী রাগীব-রাবেয়া হাইস্কুল ও কলেজের অধ্যক্ষ মো. ছিফত আলী, বালিউড়াবাজার রাগীব-রাবেয়া উচ্চ বিদ্যালয়ের ভারপ্রাপ্ত অধ্যক্ষ মো. মুস্তাফিজুর রহমান, দক্ষিণ সুরমা হাজী রাশীদ আলী উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক বিশ্বনাথ চক্রবর্তী, ওসমানীনগর রাগীব-মজনু উচ্চবিদ্যালয়ের প্রধান শিক্ষক নেপাল চন্দ্র দেবনাথ, হাওলদারপাড়া রাগীব-রাবেয়া বিদ্যানিকেতনের প্রধান শিক্ষক দিলীপ চক্রবর্তী, রাগীব রাবেয়া দত্তপানিপুর প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. গোলজার হোসেন, পাঠানটুলা জামেয়া ইসলামিয়া রাগীবিয়ার মুহতামিম মাওলানা ওয়ালিউল্লাহ আল মাহমূদী, সিদাইরগুল রাগীব-রাবেয়া জামেয়া ইসলামিয়ার মুহতামিম মাওলানা মাজহারুল ইসলাম আজাদী, রাগীব-রাবেয়া তাহফিজুল মুহতামিম হাফেজ মো. আবদুল কাদির, সিলেট শাহজালাল রাগীব-রাবেয়া প্রতিবন্ধী ইনস্টিটিউটের অধ্যক্ষ হেপী রানী দে, রাগীব-রাবেয়া বাংলাদেশ স্পেশাল একাডেমির সহকারী হিসাব রক্ষক মো. আফজাল হোসেন, রাগীব-রাবেয়া নাগরী ইনস্টিটিউটের সহকারি পরিচালক কাজী শাহেদ বিন জাফর, রাগীব-রাবেয়া হোমিও প্যাথিক মেডিকেল কলেজ ও হাসপাতালের ভারপ্রাপ্ত অধ্যক্ষ ড. শৈলেন্দ্র কুমার দাস, রাগীব-রাবেয়া সেলাই প্রশিক্ষণ কেন্দ্রের পরিচালক শান্তি দাস, মধুবন সুপার মার্কেটের ডিজিএম রতীশ চন্দ্র দাস, কিউরেটর বাবলী দেবী, রাগীব-রাবেয়া ফাউন্ডেশনের রিসিভশনিস্ট সাদিয়া আক্তার লাবনী, লিডিং ইউনিভার্সিটির বোর্ড অব ট্রাস্টিজের সেকশন অফিসার মো. জসীম উদ্দিন, রাগীব-রাবেয়া ফাউন্ডেশন সহকারী সচিব মো: আশরাফুল ইসলাম, প্রশাসনিক কর্মকর্তা (হিসাব রক্ষক) রুবেল চন্দ্র দাস, দৈনিক সিলেটের ডাকের স্টাফ ফটো সাংবাদিক মো: জাবেদ আহমদ প্রমুখ।-বিজ্ঞপ্তি
রাগীব-রাবেয়া ফাউন্ডেশনের সপ্তম মাসিক সমন্বয় সভা
কমেন্ট
