“সিলেট মিউজিক অ্যাসোসিয়েশনের”২১ সদস্যবিশিষ্ট কমিটি ঘোষণা

সিলেটের কণ্ঠ ও যন্ত্রশিল্পীদের সুসংগঠিত করার লক্ষ্যে ‘সিলেট মিউজিক অ্যাসোসিয়েশন’-এর ২০২৬–২০২৯ মেয়াদের ২১ সদস্যবিশিষ্ট নতুন কার্যনির্বাহী কমিটি গঠন করা হয়েছে।

গতকাল, ০৬ আগস্ট ২০২৬ (বৃহস্পতিবার), সিলেট নগরীর মিরাবাজারস্থ হোটেল ইস্তাম্বুল-এর হলরুমে বিকেল ৩:৩০টায় সিলেটের সংগীতশিল্পী ও যন্ত্রশিল্পীদের উদ্যোগে এক সুধী সমাবেশ অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে সর্বসম্মতিক্রমে নতুন কমিটির অনুমোদন ও ঘোষণা করা হয়।

নবগঠিত কমিটিতে রেজওয়ান রাজ (সংগীত শিল্পী) সভাপতি এবং শাওন কর (ড্রামস ও অক্টোপ্যাড বাদক) সাধারণ সম্পাদক নির্বাচিত হয়েছেন। বিশিষ্ট সংগীতশিল্পী হিমাংশু বিশ্বাস-এর সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় শুভেচ্ছা বক্তব্য রাখেন সিলেটের বিশিষ্ট সংগীতশিল্পী জামাল উদ্দিন হাসান বান্না, সাংস্কৃতিক ব্যক্তিত্ব রিপন কুমার দে, বিশিষ্ট রবীন্দ্রসংগীত শিল্পী রানা কুমার সিনহা, লোকসংগীত গবেষক ড. শরদিন্দু ভট্টাচার্য এবং বিশিষ্ট যন্ত্রশিল্পী দেবাশীষ বন্দ্যোপাধ্যায়। বক্তারা বলেন, অসাম্প্রদায়িক চেতনা, ঐতিহ্যবাহী সংগীতের ধারার সংরক্ষণ এবং শিল্পীদের মধ্যে ঐক্য ও পারস্পরিক সহযোগিতা বৃদ্ধিতে এই সংগঠন গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে। তাঁরা সিলেটের সংগীতাঙ্গনকে আরও সুসংগঠিত, গতিশীল ও সমৃদ্ধ করার প্রত্যয় ব্যক্ত করেন। ঘোষিত কমিটির দায়িত্বপ্রাপ্তরা হলেন—সভাপতি রেজওয়ান রাজ (সংগীত শিল্পী) সাধারণ সম্পাদক শাওন কর (ড্রামস ও অক্টোপ্যাড বাদক) সিনিয়র সহ-সভাপতি – সুদীপ পাল (অক্টোপ্যাড বাদক) সহ-সভাপতি – জাহিদ মাসুদ (সংগীত শিল্পী) ১ম যুগ্ম সাধারণ সম্পাদক – সুদীপ চক্রবর্তী (কিবোর্ড বাদক ও সংগীত পরিচালক) ২য় যুগ্ম সাধারণ সম্পাদক – জয় কর্মকার (অক্টোপ্যাড বাদক) সাংগঠনিক সম্পাদক – শিশির রঞ্জন দত্ত (ড্রামস বাদক) সহ-সাংগঠনিক সম্পাদক – রহমত আলি রতন (গিটার বাদক) দপ্তর সম্পাদক – পিংকু সরকার (বেইজ গিটার বাদক) কোষাধ্যক্ষ – সজল দেবনাথ (অক্টোপ্যাড বাদক) প্রচার ও প্রকাশনা সম্পাদক – অলক কর (অক্টোপ্যাড বাদক) সহ-প্রচার ও প্রকাশনা সম্পাদক – বাপ্পা সেন জয় (অক্টোপ্যাড বাদক) সাংস্কৃতিক সম্পাদক – ইমন দাশ (সংগীত শিল্পী) ক্রীড়া ও সমাজ কল্যান সম্পাদক – রাজন খান (সংগীত শিল্পী) তথ্য ও প্রযুক্তি সম্পাদক –সৈয়দ আকরাম কবির (ফাছিহ্) (গিটার বাদক) এবং মহিলা সম্পাদিকা – মিথিলা দাশ মিতু (সংগীত শিল্পী)।

কার্যনির্বাহী সদস্য:
নাহিদ চৌধুরী (গিটার বাদক), সৌরভ সোহেল (সংগীত শিল্পী), তন্নী দেব (সংগীত শিল্পী) ও পল্লব ভট্টাচার্য (কিবোর্ড বাদক), দেবাশীষ দে পল্লব (কিবোর্ড বাদক ও সংগীত পরিচালক)
অনুষ্ঠানে সিলেটের সর্বস্তরের প্রবীণ ও নবীন কণ্ঠশিল্পী, যন্ত্রশিল্পী এবং সাংস্কৃতিক অঙ্গনের বিশিষ্ট ব্যক্তিবর্গের স্বতঃস্ফূর্ত উপস্থিতি অনুষ্ঠানকে প্রাণবন্ত করে তোলে।

কমেন্ট

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *