১৩ আগস্ট কেন্দ্রীয় সদস্য সম্মেলন সফল করতে সিলেট মহানগর যুব জমিয়তের ব্যাপক প্রস্তুতি

আগামী ১৩ আগস্ট অনুষ্ঠিতব্য যুব জমিয়ত বাংলাদেশের কেন্দ্রীয় সদস্য সম্মেলন সফল করতে ব্যাপক প্রস্তুতি গ্রহণ করেছে সিলেট মহানগর যুব জমিয়ত। সম্মেলনকে কেন্দ্র করে সিলেট থেকে একটি বৃহৎ যুব কাফেলা নিয়ে অংশগ্রহণের সিদ্ধান্ত গ্রহণ করা হয়েছে।
আজ সোমবার (৩ আগস্ট) বাদ আসর নগরীর বন্দরবাজারস্থ দলীয় কার্যালয়ে অনুষ্ঠিত সিলেট মহানগর যুব জমিয়তের মাসিক বৈঠকে এ সিদ্ধান্ত গৃহীত হয়। বৈঠকে সভাপতিত্ব করেন সিলেট মহানগর যুব জমিয়তের সভাপতি মাওলানা আসআদ উদ্দিন এবং পরিচালনা করেন সাধারণ সম্পাদক হাফিজ আব্দুল করিম দিলদার।
বৈঠকে কেন্দ্রীয় সদস্য সম্মেলন সফল করতে সাংগঠনিক প্রস্তুতি, নেতাকর্মীদের অংশগ্রহণ নিশ্চিতকরণ এবং বিভিন্ন কর্মপরিকল্পনা নিয়ে বিস্তারিত আলোচনা করা হয়। বক্তারা বলেন, সম্মেলনের সাফল্য নিশ্চিত করতে মহানগরের প্রতিটি ইউনিটকে সক্রিয়ভাবে দায়িত্ব পালন করতে হবে। তারা সর্বস্তরের নেতাকর্মীদের ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানান।
বৈঠকে উপস্থিত ছিলেন মহানগর যুব জমিয়তের সিনিয়র সহ-সভাপতি এম. বেলাল আহমদ চৌধুরী, সহ-সভাপতি মাওলানা আবু সুফিয়ান ও মাওলানা আব্দুল হাসিব খান, যুগ্ম সাধারণ সম্পাদক মাওলানা ফরহাদ কোরাইশী, সাংগঠনিক সম্পাদক মাওলানা সিরাজুল ইসলাম, সহ-সাংগঠনিক সম্পাদক রেজওয়ান আহমদ চৌধুরী, প্রচার সম্পাদক মুফতী নোমান বিন আফসার, সহ-অর্থ সম্পাদক মাওলানা মারুফ হাসান, সমাজকল্যাণ সম্পাদক মুহাম্মদ দিলদার হোসাইন, দপ্তর সম্পাদক আব্দুল কাদির এবং নির্বাহী সদস্য মাওলানা ফজলুল করিমসহ অন্যান্য নেতৃবৃন্দ।বিজ্ঞপ্তি।
কমেন্ট

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *