সিম কোম্পানীগুলোর মেয়াদের বাহানা বন্ধের দাবীতে ১০ আগষ্ট গণজমায়েত সফলে ১০ দিনের কর্মসূচী গ্রহণ

বৃহত্তর সিলেটের অরাজনৈতিক কল্যাণমূলক স্বেচ্ছাসেবী সামাজিক সংগঠন সিলেট কল্যাণ সংস্থা (সিকস), সিলেট বিভাগ যুব কল্যাণ সংস্থা (সিবিযুকস) ও সিলেট প্রবাসী কল্যাণ সংস্থা (সিপ্রকস)-এর যৌথ উদ্যোগে শুক্রবার (৩১ জুলাই) সন্ধ্যা ৭.১৫ ঘটিকায় সিকস’র কেন্দ্রীয় কার্যালয়ে সিম কোম্পানীগুলোর মেয়াদের বাহানা বন্ধের দাবীতে ও অহেতুকভাবে সিমের প্যাকেজের মূল্যবৃদ্ধির প্রতিবাদে আগামী ১০ আগষ্ট সোমবার গণজমায়েত সফলে প্রথম প্রস্তুতি সভা এবং ২০২৬ খ্রীষ্টাব্দের ২৮তম সাপ্তাহিক সভা অনুষ্ঠিত হয়। সভার শুরুতে বিদ্যুতের মাত্রাতিরিক্ত লোডশেডিংয়ের জন্য উদ্বেগ প্রকাশ করা হয়। অনতিবিলম্বে বিদ্যুতের মাত্রাতিরিক্ত লোডশেডিং বন্ধে কার্যকর পদক্ষেপ গ্রহণ করা না হলে জনদুর্ভোগ লাঘবে রাজপথে কঠোর কর্মসূচী দেওয়ার প্রত্যয় ব্যক্ত করা হয়।

সভায় উপস্থিত সদস্যদের মতামতের ভিত্তিতে ১০ আগষ্ট সোমবার গণজমায়েত সফলে ১০ দিনব্যাপী কর্মসূচী গ্রহণ করা হয়। কর্মসূচীর মধ্যে রয়েছে আগামী ৩ আগষ্ট সোমবার বেলা ১১.৩০ ঘটিকায় সিলেটের জেলা প্রশাসকের কার্যালয়ে সিম কোম্পানীগুলোর মেয়াদের বাহানা বন্ধের দাবীতে ও অহেতুকভাবে সিমের প্যাকেজের মূল্যবৃদ্ধির প্রতিবাদে গণপ্রজাতন্ত্রী বাংলাদেশের সরকারের ডাক, টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তি মন্ত্রী এবং ডাক, টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তি মন্ত্রণালয়ের দায়িত্বপ্রাপ্ত উপদেষ্টা (প্রতিমন্ত্রী পদমর্যাদা) বরাবর (মাধ্যমঃ জেলা প্রশাসক, সিলেট) স্মারকলিপি প্রদান, ৫ আগষ্ট বুধবার সন্ধ্যা ৭.৩০ ঘটিকায় সিকস’র কেন্দ্রীয় কার্যালয়ে ৩০ মিনিটের প্রস্তুতি সভা, ৭ আগষ্ট শুক্রবার সিলেট মহানগরীতে প্রচারপত্র বিতরণ এবং সন্ধ্যা ৭.১৫ ঘটিকায় সিকস’র কেন্দ্রীয় কার্যালয়ে বিশেষ প্রস্তুতি সভা ও ২০২৬ খ্রীষ্টাব্দের ২৯তম সাপ্তাহিক সভা, ৮ আগষ্ট শনিবার সন্ধ্যা ৭.৩০ ঘটিকায় সিকস’র কেন্দ্রীয় কার্যালয় হতে জিন্দাবাজার, বন্দরবাজার ঐতিহাসিক কোর্ট পয়েন্ট, জিন্দাবাজার পয়েন্ট হয়ে চৌহাট্টা পয়েন্ট পর্যন্ত মশাল মিছিল ও প্রচারপত্র বিতরণ কর্মসূচী গ্রহণ করা হয়। সভায় সিমের মেয়াদের বাহানা বন্ধের দাবী বাস্তবায়ন না হওয়া পর্যন্ত আন্দোলন অব্যাহত রাখার জন্য হাত তুলে অঙ্গীকার ব্যক্ত করা হয়।

জাতীয় যুব দিবস ২০১০ এ জাতীয় যুব পুরস্কার শ্রেষ্ঠ যুব সংগঠক পদকপ্রাপ্ত, সংস্থাগুলোর প্রতিষ্ঠাতা সভাপতি ও সিলেট কল্যাণ সংস্থার কার্যকরী কমিটির সভাপতি মোহাম্মদ এহছানুল হক তাহেরের সভাপতিত্বে ও সিবিযুকস’র সিলেট মহানগর কমিটির সাংগঠনিক সম্পাদক মোহাম্মদ মাহফুজুর রহমানের পরিচালনায় স্বাগত বক্তব্য রাখেন সিকস’র কার্যকরী কমিটির সাধারণ সম্পাদক মোঃ জিয়াউর রহমান। সাংগঠনিক কর্মতৎপরতা, বিভাগীয় কমিটি পুনর্গঠন ও ১০ আগষ্টের গণজমায়েতের স্বার্থকতা উপস্থাপন করে বক্তব্য রাখেন সিবিযুকস’র বিভাগীয় কমিটির সাধারণ সম্পাদক হুমায়ুন রশিদ চৌধুরী, সিলেট মহানগর কমিটির সভাপতি জাকারিয়া মোহাম্মদ সালাহউদ্দিন সাকের, সাধারণ সম্পাদক মোঃ মাহবুব ইকবাল মুন্না। ১০ আগষ্ট সোমবার দুপুর ২.০০ ঘটিকার গণজমায়েত সফলে বিভিন্ন মতামত উপস্থাপন করে বক্তব্য রাখেন সিবিযুকস’র বিভাগীয় কমিটির সিনিয়র সহ-সভাপতি দ্বীপক রঞ্জন রায় তালুকদার, সহ-সভাপতি রোকনে আলম চৌধুরী, সহ-সাধারণ সম্পাদক মোহাম্মদ আব্দুস সালাম, সাংগঠনিক সম্পাদক মুসলেহ উদ্দিন চৌধুরী মিলাদ, সিনিয়র সহ-সাংগঠনিক সম্পাদক চিত্ত রঞ্জন দাস, সহ-সাংগঠনিক সম্পাদক কবি কামাল আহমদ, মোঃ মহিবুর রহমান মুহিব, জামাল আহমদ, সহ-অর্থ সম্পাদক পিযোষ মোদক, মোঃ ইকবাল হোসেন, সহ-প্রচার ও প্রকাশনা সম্পাদক মোঃ সাহেদ আহমদ শান্ত, সহ-দপ্তর সম্পাদক সুধাংশু শেখর দাস, মোঃ ফরিদ আলী, সহ-ধর্ম বিষয়ক সম্পাদক মোঃ সুহেল আলী, মোঃ সালিম আহমদ, আন্তর্জাতিক সম্পাদক মোঃ জহিরুল হক জাকির, সহ-আন্তর্জাতিক সম্পাদক পংকজ মজুমদার, মোঃ সেলিম খান, যোগাযোগ ও সমন্বয় সম্পাদক শংকর বিশ্বাস, সাহিত্য ও সংস্কৃতি সম্পাদক কবি মকসুদ আহমদ লাল, সিলেট মহানগর কমিটির সিনিয়র সহ-সভাপতি মোঃ শাহজাহান মাস্টার, সহ-সাধারণ সম্পাদক দিপক কুমার মোদক বিলু, মহানগর কমিটির সদস্য মোঃ জুয়েল মিয়া, মোঃ সাগর, সাংগঠনিক নেতৃবৃন্দ ও সমাজ সচেতন নাগরিকদের মধ্য থেকে এমদাদুল হক, মোঃ মনজিল, কুমুদ রঞ্জন হাজরা, মোঃ বায়েজিদ মিয়া, ধীরাজ কুমার দে, এম. এ আলী জালালাবাদী, মোঃ আল-আমিন, সুমন ঘোষ ও হরিমোহন রায়।

কমেন্ট

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *