বিশেষ প্রতিবেদক-
সিলেট মহানগর বাংলাদেশ সাংবাদিক-লেখক ঐক্য ফোরামের প্রথম সভা অত্যন্ত সৌহার্দ্যপূর্ণ পরিবেশে অনুষ্ঠিত হয়েছে।
শুক্রবার (২৪ জুলাই ২০২৬) সন্ধ্যা ৭টায় নগরীর জিন্দাবাজারস্থ রাজবাড়ি রেস্টুরেন্টে এ সভা অনুষ্ঠিত হয়।
সভায় সংগঠনের উপদেষ্টা,দৈনিক সুদিন ও সিলেট নিউজ টাইমস্ -এর সম্পাদক মোহাম্মদ বাদশা গাজী এবং নিউজ ৭১-এর সম্পাদক আঙ্গুর মিয়া উপস্থিত ছিলেন।
সংগঠনের সভাপতি ফুয়াদ বিন রশীদের সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক মো. শরীফ গাজী’র সঞ্চালনায় সভার কার্যক্রম পরিচালিত হয়।
সভায় সংগঠনের ভবিষ্যৎ কার্যক্রম, সাংগঠনিক উন্নয়ন এবং সাংবাদিক ও লেখকদের ঐক্য সুদৃঢ় করার লক্ষ্যে বিভিন্ন গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা করা হয়।
উপস্থিত সদস্যরা সংগঠনের কার্যক্রমকে আরও গতিশীল ও কার্যকর করার লক্ষ্যে একযোগে কাজ করার প্রত্যয় ব্যক্ত করেন।
এ সময় বক্তারা সংগঠনের ঐক্য ও মেলবন্ধন সুদৃঢ় রেখে আগামী দিনে একযোগে কাজ করার আশাবাদ ব্যক্ত করেন।
উক্ত আলোচনা সভায় উপস্থিত ছিলেন- শহিদুল ইসলাম লিটন, মোঃ নির্জন আমিন, মোঃ মাকসুদ আলম, এ্যাড: শাফি উদ্দিন ফাহিম, মোঃ শামীম হোসেন, শরীফ গাজী, রাজন চক্রবর্তী ও সালাহ উদ্দিন মোহাম্মদ।


