৭৫ বছরের এমপি, ১৮ বছরের দ্বিতীয় স্ত্রী- বয়সের পার্থক্য ৫৭ ঘিরে আলোচনা তুঙ্গে

সিলেট নিউজ টাইমস্ ডেস্ক –

সাতক্ষীরা-৪ আসনের জামায়াতে ইসলামীর সংসদ সদস্য (এমপি) মো. গাজী নজরুল ইসলাম ও তার ‘দ্বিতীয় স্ত্রী’ মরিয়মকে ঘিরে সম্প্রতি সামাজিক মাধ্যমে ছড়িয়ে পড়া একটি ব্যক্তিগত ভিডিও নিয়ে আলোচনা-সমালোচনা এখনো থামেনি। এ ঘটনার মধ্যেই নতুন করে সামনে এসেছে তাদের বয়সের ব্যবধান, যা নিয়ে সামাজিক মাধ্যমে ব্যাপক আলোচনা চলছে।

বিয়ের কাবিননামার তথ্য অনুযায়ী, মো. গাজী নজরুল ইসলামের জন্ম ১৯৫১ সালের ২১ মে। অন্যদিকে, তার দ্বিতীয় স্ত্রী হিসেবে পরিচয় দেওয়া মরিয়মের জন্মতারিখ ২০০৮ সালের ২২ মে। সেই হিসাবে বর্তমানে এমপি নজরুল ইসলামের বয়স ৭৫ বছর এবং মরিয়মের বয়স ১৮ বছর। অর্থাৎ, তাদের বয়সের পার্থক্য ৫৭ বছর।

এ তথ্য প্রকাশের পর সামাজিক মাধ্যমে বিষয়টি নিয়ে নতুন করে নানা ধরনের প্রতিক্রিয়া দেখা দিয়েছে। অনেকেই বয়সের এ বিশাল ব্যবধান নিয়ে আলোচনা করছেন।

এর আগে, এমপি নজরুল ইসলাম ও মরিয়মের একটি অন্তরঙ্গ ভিডিও সামাজিক মাধ্যমে দ্রুত ছড়িয়ে পড়ে। ভিডিওটি ভাইরাল হওয়ার পর দেশজুড়ে ব্যাপক সমালোচনা শুরু হলে তিনি প্রথমদিকে দাবি করেন, কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) ব্যবহার করে ভিডিওটি তৈরি করা হয়েছে এবং তাকে সামাজিকভাবে হেয় করার উদ্দেশ্যেই এটি প্রচার করা হচ্ছে।

তবে পরবর্তীতে একাধিক স্বাধীন ফ্যাক্ট-চেকিং প্রতিষ্ঠান ভিডিওটি পরীক্ষা-নিরীক্ষা করে সেটিকে আসল বলে নিশ্চিত করে। এরপর ভিডিওটির সত্যতা নিয়ে আলোচনা চলাকালে নিজের ফেসবুক পোস্টে মো. গাজী নজরুল ইসলাম স্বীকার করেন, ভিডিওতে থাকা নারী তার দ্বিতীয় স্ত্রী।

কমেন্ট

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *