দেশে বিদেশে দেশের মুখ উজ্জল করছেন। গত ১৪ জুলাই জগন্নাথপুর উপজেলা যুব কল্যাণ সমিতি সিলেটের উদ্যোগে বৃহত্তর সুনামগঞ্জ জেলা যুব কল্যাণ সমিতি সিলেটের প্রতিষ্ঠাতা সভাপতি ও গ্রেটার সুনামগঞ্জ ওয়েল ফেয়ার কাউন্সিল ইউকের সভাপতি সাজিব উল্লাহ এর সংবর্ধনা সভায় প্রধান অতিথির বক্তব্যে দি এইডেড হাই স্কুলের অবসরপ্রাপ্ত প্রধান শিক্ষক মহানগর বিএনপির উপদেষ্টা মন্ডলীর সদস্য সমির কান্তি পুরকায়স্থ এ কথা বলেন।
জগন্নাথপুর উপজেলা যুব কল্যাণ সমিতি সিলেটের সভাপতি মো. আমিরুল ইসলাম চৌধুরী এহিয়ার সভাপতিত্বে ও প্রচার সম্পাদক পিনু চৌধুরীর পরিচালনায় সংবর্ধিত অতিথি সাজিব উল্লাহ বলেন, দেশে-বিদেশে বসবাসরত সবার সঙ্গে যোগাযোগের জন্য সামাজিক সংগঠন গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে। যুব কল্যাণ সমিতি আমাকে আজীবন সদস্য করায় আমি চির কৃতজ্ঞ।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, সিলেট ক্যাম্ব্রিজ গ্রামার স্কুলের পরিচালক মো. আবুল কালাম, আম্বরখানা ব্যবসায়ী সমিতির সহ সভাপতি সাংবাদিক এম শামসুল মিয়া, জীবন বিমা কর্পোরেশনের উন্নয়ন কর্মকর্তা আব্দুস সালাম, কলকলিয়া ডেভোলপমেন্ট এসোসিয়েশনের সাংগঠনিক সম্পাদক বাতির আহমদ। বক্তব্য রাখেন আমির আহমদ মানিক, আম্বরখানা গার্লস স্কুল এন্ড কলেজের কর্মকর্তা সাদ্দাম হোসেন, সিলেট মঞ্চ সেবা পরিষদের সহ সাংগঠনিক সম্পাদক রাবেল চৌধুরী, যুবকল্যাণ সমিতির সমাজকল্যাণ সম্পাদক মামুন চৌধুরী, সমাজকর্মী আব্দুল করিম, যুব নেতা রাজু আহমদ প্রমুখ।
সভা শেষে সংবর্ধিত অতিথিকে যুব কল্যাণ সমিতির আজীবন সদস্য সনদ প্রদান করা হয়। বিজ্ঞপ্তি


