গাইবান্ধা পৌর এলাকায় ডিবির অভিযানে ১৫০ গ্রাম গাঁজাসহ আটক ১

সিলেট নিউজ টাইমস্ ডেস্ক –

গাইবান্ধা পৌর এলাকায় জেলা গোয়েন্দা শাখা (ডিবি) পুলিশের মাদকবিরোধী বিশেষ অভিযানে ১৫০ গ্রাম শুকনো গাঁজাসহ মোঃ নুরু মিয়া (৫৫) নামে এক ব্যক্তিকে আটক করা হয়েছে।

পুলিশ জানায়, পুলিশ সুপার, গাইবান্ধার সার্বিক দিকনির্দেশনায় এবং জেলা গোয়েন্দা শাখার অফিসার ইনচার্জ মোতালেব হোসেনের নেতৃত্বে একটি অভিযানিক দল গোপন সংবাদের ভিত্তিতে মঙ্গলবার (৭ জুলাই) বিকেলে গাইবান্ধা পৌরসভার পুরাতন জেলখানা মোড় ট্রাফিক পুলিশ অফিস ভবনের সামনে অভিযান পরিচালনা করে।

অভিযানকালে পশ্চিম রাধাকৃষ্ণপুর এলাকার বাসিন্দা মোঃ নুরু মিয়া (পিতা- মৃত চয়েন উদ্দিন)কে আটক করা হয়। পরে তার দেহ তল্লাশি করে পরিহিত লুঙ্গির ডান পাশের কোঁচ থেকে সাদা পলিথিনে মোড়ানো ১৫০ গ্রাম শুকনো গাঁজা উদ্ধার করা হয়। উদ্ধারকৃত গাঁজার আনুমানিক বাজারমূল্য প্রায় ৩ হাজার টাকা।

ঘটনাস্থলেই সাক্ষীদের উপস্থিতিতে উদ্ধারকৃত মাদক জব্দ করা হয়। এ ঘটনায় গাইবান্ধা সদর থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮-এর ৩৬(১) সারণির ১৯(ক) ধারায় মামলা দায়ের করা হয়েছে।

গাইবান্ধা জেলা গোয়েন্দা শাখার (ডিবি) অফিসার ইনচার্জ মোতালেব হোসেন জানান, মাদক নির্মূলে জেলা গোয়েন্দা পুলিশের নিয়মিত অভিযান চলমান রয়েছে এবং ভবিষ্যতেও এ ধরনের অভিযান আরও জোরদার করা

কমেন্ট

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *