“বাংলাদেশ সাংবাদিক লেখক ঐক্য ফোরাম ” একটি মানবিক সামাজিক ও সাংবাদিক নির্যাতন এর বিরুদ্ধে রুখে দাড়ানোর সংগঠন

নিজস্ব প্রতিনিধি –

সংবাদ কর্মীদের অহরহ ই দূর্ঘটনার শিকার হতে হচ্ছে জানা অজানা ভুল বাল নানা ভাবেই, অন্যায়ের বিরুদ্ধে কলম চালালে,সংবাদ সংগ্রহ করতে গিয়ে মার খাচ্ছেন প্রতিনিয়তই যা দেশ ও জাতীর লজ্জাজনক বিষয়। সংবাদ সংগ্রহ করতে সাংবাদিক খুন হয়ে যাচ্ছেন, অপমান অপদস্ত হবেন সাংবাদিক এর সরঞ্জাম ছিনিয়ে নিচ্ছে ভাংচুর করা হচ্ছে- আমার এই সোনার দেশে যেসব কর্মকান্ডে কখনো মাথা উঁচু করে সৎ সাহস নিয়ে সত্যের জন্য এগিয়ে আসতে কথা বলতে চায়না প্রাণ’নাশের হুমকিতে সময় কাটাতে হয়, এবং কিছু ভুয়া সাংবাদিকরা অপকর্ম করে বেড়াচ্ছে সেই’সবের জন্য সত্যিকার এর সাংবাদিক বিপদে পতিত হচ্ছে নানা ভাবেই।

সাংবাদিকদের একতা ঐক্য গড়ে তুলতে সাংবাদিকদের সংগঠন অতি জরুরী তাই একটা শক্তিশালী প্লাটফর্ম তৈরি করতে এবং সংগঠন সত্য সুন্দর কার্যক্রম নিয়ে এগিয়ে যাওয়ার লক্ষ্য নিয়েই “বাংলাদেশ সাংবাদিক লেখক ঐক্য ফোরাম ” এর নীতি নৈতিকতা বিগত সময় থেকে সাংবাদিক নির্যাতন প্রতিরোধ মূলক কর্মকান্ডে বিশেষ ভূমিকা রেখেছেন-

বাংলাদেশ সাংবাদিক লেখক ঐক্য ফোরাম এর পক্ষ থেকে শীতবস্ত্র বিতরণে কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে, পথশিশুদের প্রতি সহানুভূতি প্রকাশ পায় ও কিছু দুস্থ সাংবাদিকদের সহযোগিতা সরুপ সম্মানি অর্থ প্রদান করা করা হয়েছে বাংলাদেশ সাংবাদিক লেখক ঐক্য ফোরাম এর পক্ষ থেকে।

বৃক্ষ রোপণ কর্মসূচি বাস্তবায়ন করার লক্ষ্যে কর্মসূচি হাতে সিডিউল এ রয়েছে বাংলাদেশ সাংবাদিক লেখক ঐক্য ফোরাম এর পক্ষ থেকে। সাংবাদিক নির্যাতন নিপীড়ন প্রতিহত করার লক্ষ্যে নিয়ে আইন প্রশাসন এর সাথে মতামত পরামর্শ রীতিমতো চলে আসছে শুরু থেকেই।

সাংবাদিকদের বিপদে  আপদে এগিয়ে আসার একমাত্র নাম বাংলাদেশ সাংবাদিক লেখক ঐক্য ফোরাম। বিক্ষোভ সমাবেশ মানববন্ধন এসকল কর্মসূচি প্রায়ই নজির রয়েয়ে।

বাংলাদেশ সাংবাদিক লেখক ঐক্য ফোরাম এর নিজস্ব ফান্ড না থাকার কারণে সকল আনুষ্ঠানিক কর্মসূচিতে ব্যাক্তিগত ফান্ড’সহ সকলের সম্মিলিত সহযোগিতায় চলে আসছে এ যাবত বাংলাদেশ সাংবাদিক লেখক ঐক্য ফোরাম।

গনপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার এর উচ্চ নিম্ন সকল শ্রেণীর প্রতি সম্মান রেখে সরকার পক্ষ জনসাধারণ এবং সকল শ্রেণীর প্রশাসনিক সহযোগিতা ও নিরাপত্তা কাম্য বলে জানিয়েন বাংলাদেশ সাংবাদিক লেখক ঐক্য ফোরাম এর সভাপতি মোঃ কুতুব উদ্দিন এবং তিনি দেশ বাসীর কাছে দোয়া চেয়েছেন, একটা মানবিক সামাজিক এবং সাংবাদিক নির্যাতন এর বিরুদ্ধে রুখে দাঁড়ানোর মত একটা সংগঠন হবে ইনশাআল্লাহ।

সাংবাদিকদের তিনি আহবান জানান সকল সাংবাদিক ভাই ভাই হয়ে কাজ করতে হবে, একজন সাংবাদিক আরেকজন সাংবাদিক এর শত্রু হতে পারেনা কখনোই। একজন সাংবাদিকের বিপদে আরেক সাংবাদিক সুযোগ নিলে সেক্ষেত্রে নির্যাতনকারী সন্ত্রাসী বাহিনী সুযোগ নিবে এসব করা যাবেনা বলে তিনি জানান।

কমেন্ট

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *