বত্রিশ, তুমি কবিতা

“কামাল উদ্দিন আহমেদ”

বত্রিশ, তুমি একটি শ্রেষ্ঠ কবিতা
কবিতার নান্দনিকতায় তুমি অপরূপ
তুমি রবীন্দ্রনাথের
আমার সোনার বাংলা
তুমি নজরুলের বিদ্রোহী
তুমি মাইকেলের কপোতাক্ষ নদ
তুমি জীবনানন্দের রূপসী বাংলা
তুমি জসীমউদ্দীনের নকশী কাঁথার মাঠ
তুমি আল মাহমুদের সোনালি কাবিন
তুমি শামসুর রাহমানের স্বাধীনতা তুমি

বত্রিশ, তুমি সাত মার্চের মহাকাব্য
বত্রিশ, তুমি একটি শ্রেষ্ঠ কবিতা!

কমেন্ট

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *