সিলেট নিউজ টাইমস্ ডেস্ক –
সোমবার (২৯ জুন) ভোররাতে চট্টগ্রাম-খাগড়াছড়ি আঞ্চলিক মহাসড়কে অভিযান চালিয়ে একটি মিনি ট্রাকসহ তাদের আটক করা হয়। জব্দকৃত কাপড়ের আনুমানিক বাজারমূল্য ৪১ লাখ ৭১ হাজার ৯০০ টাকা। গ্রেফতার কৃতরা হলেন- মো. আলমগীর হোসেন (৪২) ও মো. সেলিম (৩৪)।
এ বিষয়টি নিশ্চিত করে মডেল থানায় সেকেন্ড অফিসার (এসআই) মো. নাজমুল হাসান জানান, গোপন সংবাদের ভিত্তিতে ভোর সাড়ে ৪টার সময় মডেল থানার উপ-পরিদর্শক (এসআই) রুপন নাথের নেতৃত্বে পুলিশের একটি চৌকস দল পৌরসভাস্থ ওয়ালটন শো-রুমের সামনে মহাসড়কে অবস্থান নেয়। এ সময় সন্দেহভাজন একটি পিকআপ থামিয়ে তল্লাশি চালানো হয়। তল্লাশিকালে গাড়িটি থেকে ৪১টি চটের বস্তায় মোড়ানো ১ হাজার ২৩৮ পিস অ বৈ ধ ভারতীয় শাড়ি এবং ৭টি বস্তায় মোড়ানো ২৪৬ পিস ভারতীয় থ্রি-পিস উ দ্ধা র করা হয়। চো রা চালানের কাজে ব্যবহৃত ঢাকামেট্রো ন-২৩-০৮৬০ নাম্বারে নিবন্ধিত মিনি ট্রাকটিও জব্দ করে থানায় নিয়ে আসে পুলিশ।
পুলিশ জানায়, উদ্ধার কৃত ১ হাজার ২৩৮ পিস ভারতীয় শাড়ির আনুমানিক মূল্য ৩৫ লাখ ৩৫ হাজার ৯০০ টাকা এবং ২৪৬টি থ্রি-পিসের মূল্য প্রায় ৬ লাখ ৩৬ হাজার টাকা।
এবিষয়ে মডেল থানার সহকারী উপ-পরিদর্শক (এএসআই) মো. এমরান হোসেন বাদী হয়ে চোরা চালানের অভিযোগে একটি মামলা দায়ের করেছেন। আটককৃতদের বিরুদ্ধে ১৯৭৪ সালের বিশেষ ক্ষমতা আইনের ২৫-B ধারায় মামলা টি রুজু করা হয়েছে। হাটহাজারী মডেল থানা পুলিশ নিশ্চিত করেছে যে, গ্রেফতার কৃত আসামিদের ইতিমধ্যেই বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়েছে। চোরা চালান বিরোধী এই অভিযান অব্যাহত থাকবে বলেও পুলিশের পক্ষ থেকে জানানো হয়।


