বাংলাদেশ পূজা উদযাপন পরিষদ সিলেট মহানগর শাখার দ্বি-বার্ষিক সম্মেলন-২০২৬ আগামীকাল ২৬ জুন (শুক্রবার) সকাল ১১ টায় সিলেটের ঐতিহ্যবাহী সারদা হলে অনুষ্ঠিত হবে। ‘ধর্ম যার যার – রাষ্ট্র সবার’ এই চেতনাকে সামনে রেখে বর্ণাঢ্য আয়োজনে এবারের সম্মেলন অনুষ্টিত হবে।
শুক্রবার সকাল ১১টায় অনুষ্ঠানের আনুষ্ঠানিক উদ্বোধন করবেন বাংলাদেশ পূজা উদযাপন পরিষদ কেন্দ্রীয় কমিটির সভাপতি শ্রী বাসুদেব ধর। সম্মেলনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের বাণিজ্য, শিল্প, বস্ত্র ও পাট মন্ত্রণালয়ের মাননীয় মন্ত্রী জনাব খন্দকার আব্দুল মুক্তাদির, এমপি। প্রধান বক্তা হিসেবে বক্তব্য রাখবেন কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক শ্রী সন্তোষ শর্মা। অনুষ্ঠানে সভাপতিত্ব করবেন সিলেট মহানগর শাখার ভারপ্রাপ্ত সভাপতি শ্রী মলয় পুরকায়স্থ।
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থাকবেন সিলেট সিটি কর্পোরেশনের মাননীয় প্রশাসক জনাব আব্দুল কাইয়ুম চৌধুরী, কেন্দ্রীয় কমিটির সহ-সভাপতি শ্রী জয়ন্ত দেব, এডভোকেট মৃত্যুঞ্জয় ধর ভোলা, অধ্যাপক ড. চন্দ্রনাথ পোদ্দার, যুগ্ম-সাধারণ সম্পাদক শ্রী শ্যামল পালিত এবং সাংগঠনিক সম্পাদক শ্রী প্রাণতোষ আচার্য শিবু।
সিলেট মহানগর শাখার ভারপ্রাপ্ত সভাপতি মলয় পুরকায়স্থ এবং সাধারণ সম্পাদক চন্দন দাশ এক যৌথ বিবৃতিতে সংশ্লিষ্ট সকলকে যথাসময়ে সম্মেলনে উপস্থিত থাকার জন্য অনুরোধ জানিয়েছেন।


