নরসিংদীতে বিশেষ অভিযানে মাদকসহ ৬ জন আটক…

সিলেট নিউজ টাইমস্ ডেস্ক –

নরসিংদী জেলায় ২৪ইং জুন বুধবার,
আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক ও নিরাপদ রাখতে জেলাজুড়ে বিশেষ অভিযান পরিচালনা করেছে জেলা পুলিশ। জেলার গুরুত্বপূর্ণ প্রবেশপথ ও কৌশলগত স্থানে নিরাপত্তা জোরদার করার পাশাপাশি টহল ও চেকপোস্ট কার্যক্রম বৃদ্ধি করা হয়েছে।

জেলা পুলিশের মিডিয়া সেল সূত্রে জানা যায়, জেলা পুলিশ সুপার মোঃ আবদুল্লাহ্-আল-ফারুক-এর নির্দেশনায় পরিচালিত বিশেষ অভিযানে জেলার বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে মাদকসহ ৬ জনকে আটক করা হয়েছে।

এছাড়া পৃথক অভিযানে অবৈধ অস্ত্রধারী ৩ জন এবং বিভিন্ন ধরনের অস্থিতিশীলতা সৃষ্টির অভিযোগে আরও ৬ জনকে গ্রেফতার করা হয়েছে।

পুলিশ জানিয়েছে, অপরাধ দমন, মাদক নির্মূল এবং জননিরাপত্তা নিশ্চিত করতে নরসিংদী জেলা পুলিশের এ ধরনের বিশেষ অভিযান
অব্যাহত থাকবে। একই সঙ্গে জেলার গুরুত্বপূর্ণ এলাকায় নজরদারি, টহল ও চেকপোস্ট কার্যক্রম আরও জোরদার করা হবে।

কমেন্ট

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *