সিলেটে আসছেন বাণিজ্য, শিল্প, বস্ত্র ও পাট মন্ত্রী খন্দকার মুক্তাদির, এমপি

গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের বাণিজ্য, শিল্প এবং বস্ত্র ও পাট মন্ত্রণালয়ের দায়িত্বে নিয়োজিত মন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির, এমপি মঙ্গলবার (২৩ জুন) এক সরকারি সফরে সিলেটে আসছেন। দিনব্যাপী তিনি সিলেটে বিভিন্ন উন্নয়নমূলক ও জনকল্যাণমুখী কর্মসূচিতে অংশ নেবেন।

বাণিজ্য মন্ত্রণালয়ের মন্ত্রীর দপ্তর থেকে প্রকাশিত সরকারি সফরসূচি অনুযায়ী, সিলেটে পৌঁছানোর পর দুপুর ২.৩০ মিনিটে জেলা প্রশাসকের কার্যালয় প্রাঙ্গণে সিলেট জেলায় ‘২০ লক্ষ বৃক্ষরোপণ কর্মসূচি’র উদ্বোধন অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে যোগ দেবেন মন্ত্রী।
এরপর বিকেল ৪টায় সিলেট সার্কিট হাউজে সিলেটের ঐতিহ্যবাহী মাজারসমূহের সার্বিক ব্যবস্থাপনা ও উন্নয়ন সংক্রান্ত বিষয়ে এবং বিকেল ৪টা ৩০ মিনিটে সড়ক ও জনপথ বিভাগের কর্মকর্তাদের সাথে মতবিনিময় সভায় মিলিত হবেন। বিকেল ৫টা ৩০ মিনিটে তিনি সিলেট সদর উপজেলা প্রাঙ্গণে বৃক্ষরোপণ কর্মসূচি এবং ‘ফ্লাড রিকনস্ট্রাকশন ইমারজেন্সি এসিসট্যান্স প্রজেক্ট (ফ্রিপ)’ প্রকল্পের আওতায় কৃষি প্রযুক্তি মেলার শুভ উদ্বোধন করবেন।

কমেন্ট

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *