শাহজালাল মাজারে ৪ দিনে দানবাক্সে মিললো স্বর্ণসহ সাড়ে ১৭ লাখ টাকা

নিজস্ব প্রতিবেদক-

সিলেটের হযরত শাহজালালের (র.) মাজারের ডেগের ও প্রশাসনের রাখা দানবাক্সে ঠিক ৪ দিনে সাড়ে ১৭ লাখ টাকার বেশি জমা হয়েছে দান বাক্সের ।

সোমবার (২২ জুন) সারাদিন ডেগের ও দানবাক্সের টাকা গণনা শেষে এই তথ্য জানায় জেলা প্রশাসন।

তারা জানায়, গত বৃহস্পতিবার মাজার কর্তৃপক্ষের ডেগে সিলগালা করে জেলা প্রশাসনের পক্ষ থেকে ৯টি দানবাক্সও রাখা হয়েছিল। পঞ্চম দিন সোমবার জোহরের নামাজের পর ডেকচিগুলো খুলেন জেলা প্রশাসনের কর্মকর্তারা। এ সময় সিলেটের বিদায়ী জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট মো. সারওয়ার আলম মাজার এলাকায় উপস্থিত ছিলেন।

 

এরপর স্বেচ্ছাসেবকদের অংশগ্রহণে টাকাগুলো গণনা শেষে দেখা যায় প্রায় সাড়ে ৪ দিনে ভক্ত অনুরাগীরা ডেগের দান করেছেন ১৭ লাখ ৬৫ হাজার টাকা। সাথে ছিল ৭ আনা পরিমাণ সোনা।

এছাড়াও জেলা প্রশাসকের ব্যাপক প্রশংসা করে  এবং একটি চিঠিও ডেগে পাওয়া গেছে।

কমেন্ট

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *