পূজা উদযাপন পরিষদ শাহপরান থানা সম্মেলন সম্পন্ন

পূজা উদযাপন পরিষদ শাহপরান  থানার সম্মেলনে বক্তারা বলেছেন রাষ্ট্রের প্রকৃত উন্নয়ন নির্ভর করে বৈষম্যহীন সমাজ ব্যবস্থার উপর। তাই সমাজের প্রতিটি স্তরে বৈষম্য দূর করার জন্য সরকারকে উদ্যোগী ভূমিকা পালন করতে হবে।

শনিবার অনুষ্ঠিত বাংলাদেশ পূজা উদযাপন পরিষদ শাহপরান থানা সম্মেলনে বক্তারা  দেশের সুষম  উন্নয়নের জন্য সংখ্যালঘু সম্প্রদায়ের  সকল বৈষম্য দূর করার উদ্যোগ গ্রহনের আহবান জানান।

পূজা পরিষদ শাহপরান থানা সভাপতি বীরেশ দেবনাথ এর সভাপতিত্বে ও করেন পলাশ চক্রবর্তীর পরিচালনায় খাদিমপাড়াস্থ সূচনা কমিউনিটি সেন্টারে  অনুষ্ঠিত এ সম্মেলনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ পূজা উদযাপন পরিষদ জাতীয় পরিষদ সদস্য সুব্রত দেব।

সম্মেলন উদ্বোধন করেন বাংলাদেশ পূজা উদযাপন পরিষদ সিলেট মহানগর শাখার ভারপ্রাপ্ত সভাপতি মলয় পুরকায়স্থ, প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন পূজা উদযাপন পরিষদ সিলেট মহানগর শাখার সাধারণ সম্পাদক চন্দন দাশ, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ পূজা উদযাপন পরিষদ সিলেট জেলা শাখার সাধারণ সম্পাদক এডভোকেট রঞ্জন ঘোষ, ঐক্য পরিষদ মহানগর শাখার সাধারণ সম্পাদক প্রদীপ কুমার দেব।

অনুষ্ঠানে বক্তব্য রাখেন জিডি রুমু, হারাধন দেব প্রভাষ, এড: অরবিন্দ দাশগুপ্ত বিভু, দীপক কুমার দাস, রকি দেব, ধীরেন্দ্র ধর, নন্দন পাল, অপন দাস, প্রহল্লাদ দেবনাথ , রাজীব দে চৌধুরী, মনোরঞ্জন বিশ্বাস, লিটন কর,  বিশ্বজিত দাশ, কৌশিক দেব নাথ,  মলয় বৈদ্য,অসীত রায়, শান্তনু প্রসাদ, রাজীব পাল, নগেন্দ্র দেব নাথ, ধনঞ্জয় নাথ,নান্টু দেব নাথ, অরুণ পাল, বিভাস দে কানু,পলাশ চক্রবর্তী,প্রণয় সিংহ,আনন্দ পাত্র, সুশীল বিশ্বাস, বীরবল মুন্ডা, উওম গোয়ালা, নিখিল পাত্র,  গনাই পাত্র প্রমুখ প্রমুখ।

সম্মেলনে  ২০২৬-২০২৮ মেয়াদে  বীরেশ দেবনাথ কে সভাপতি ও  পলাশ চক্রবর্তী কে সাধারণ সম্পাদক করার মধ্য দিয়ে সম্মেলন সম্পন্ন হয়।

কমেন্ট

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *