দেওবন্দের সঠিক রাজনৈতিক চিন্তাধারা লালন করে জমিয়তে উলামায়ে ইসলাম: সিলেট মহানগর যুব জমিয়ত

দারুল উলুম দেওবন্দের রাজনৈতিক সঠিক চিন্তাধারা লালনকারী সংগঠন হচ্ছে জমিয়তে উলামায়ে ইসলাম বাংলাদেশ। জমিয়তের ইতিহাস শত বাধা ও সমালোচনা সহ্য করে নীতি ও আদর্শের ওপর অটল থাকার গৌরবোজ্জ্বল ইতিহাস। এই কাফেলা কোনো বাতিল অপশক্তির কাছে কখনো মাথা নত করেনি।

১৬ জুন (মঙ্গলবার) বাদ এশা সিলেট বন্দরবাজারস্থ একটি অভিজাত হোটেলে যুব জমিয়ত বাংলাদেশ সিলেট মহানগর শাখার কার্যনির্বাহী পরিষদের এক গুরুত্বপূর্ণ বৈঠকে নেতৃবৃন্দ এসব কথা বলেন।

সিলেট মহানগর যুব জমিয়তের সহ-সভাপতি মাওলানা আবুসুফিয়ানের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক হাফিজ আব্দুল করিম দিলদারের পরিচালনায় বৈঠকটি অনুষ্ঠিত হয়।

বৈঠকে নেতৃবৃন্দ হুশিয়ারি উচ্চারণ করে বলেন, যারা সাহাবা বিদ্বেষীদের সাথে আঁতাত করে রাজনীতি করে, তারা কখনো দেওবন্দের প্রকৃত অনুসারী হতে পারে না।  তারা দেওবন্দী আদর্শে উজ্জীবিত হয়ে সিলেট মহানগরীসহ বাংলাদেশের প্রতিটি যুবককে যুব জমিয়তের এই সংগ্রামী পতাকাতলে শামিল হওয়ার উদাত্ত আহ্বান জানান।

সভায় বিগত মাসের সাংগঠনিক রিপোর্ট পর্যালোচনা করা হয় এবং তৃণমূল পর্যায়ে সংগঠনকে আরও শক্তিশালী ও গতিশীল করতে বিভিন্ন গুরুত্বপূর্ণ কর্মসূচি গ্রহণ করা হয়।

এসময় কার্যনির্বাহী বৈঠকে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন, সিলেট মহানগর যুব জমিয়তের সহ-সভাপতি মাওলানা ফয়জুল হাসান খান, হাফিজ মাওলানা শাহিদ হাতিমী, যুগ্ম সাধারণ সম্পাদক মাওলানা ফরহাদ কোরাইশী, সহ-সাধারণ সম্পাদক মাওলানা আফতাব উদ্দীন খান, মাওলানা হায়দার আলী, সাংগঠনিক সম্পাদক মুফতী সিরাজুল ইসলাম, সহ-সাংগঠনিক সম্পাদক মাওলানা রেজওয়ান আহমদ চৌধুরী, প্রচার সম্পাদক মুফতী নোমান বিন আফসার, অর্থ সম্পাদক এম ফয়ছল আহমদ, সহ-অর্থ সম্পাদক মুফতী মারুফ হাসান, সমাজ কল্যাণ সম্পাদক মুহাম্মদ দিলদার হোসাইন, দপ্তর সম্পাদক হাফিজ আব্দুল কাদির ও হাফিজ মুতিউর রহমান প্রমুখ।

কমেন্ট

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *