প্রকৃতি বাঁচলে, বাঁচবে মানবসভ্যতা। সবুজে ঘেরা একটি সুন্দর, বাসযোগ্য ও পরিবেশবান্ধব বাংলাদেশ গড়ার প্রত্যয়ে। গ্রীণ এনভায়রনমেন্ট মুভমেন্ট, সুনামগঞ্জ জেলা’র। আষাঢ় মাসব্যাপী বৃক্ষরোপণ কর্মসূচি-২০২৬ এর আয়োজনে ও
গ্রীণ এনভায়রনমেন্ট মুভমেন্ট সুনামগঞ্জ জেলার সাধারণ সম্পাদক রুবেলের উদ্যোগে, বৃক্ষ রোপণ কর্মসূচি পালন করা হয়েছে।
১৫ জুন সোমবার, সকালে সুনামগঞ্জের পালপুর উচ্চ বিদ্যালয় ও কলেজ প্রাঙ্গণে আয়োজিত,
বৃক্ষ রোপণ কর্মসূচিতে উপস্থিত ছিলেন, পালপুর উচ্চ বিদ্যালয় ও কলেজের অধ্যক্ষ মোস্তাকুর রহমান মোস্তাক, সহকারী শিক্ষক হাবিবুর রহমান, রাজিব চন্দ্র দাস, পরিবেশ কর্মী আনোয়ার হোসেন রনি, গ্রীণ এনভায়রনমেন্ট মুভমেন্ট, সুনামগঞ্জ জেলা’র সাধারণ সম্পাদক রুবেল আহমদ, আতাউল হক সানি, নাঈম আহমদ, তানজিম আহমদ, ফেরদৌস আহমেদ নাজিম, সামছুল, জাকারিয়া, তাহমিদ, নাদিম প্রমুখ।


