বিসিবি’র পরিচালক নির্বাচিত হওয়ায় কাইয়ুম চৌধুরীকে আমির হোসেনের অভিনন্দন

 বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)-এর পরিচালক নির্বাচিত হওয়ায় জনাব কাইয়ুম চৌধুরীকে আন্তরিক অভিনন্দন ও শুভেচ্ছা জানিয়েছেন সিলেট মহানগর বিএনপি’র সহ-সভাপতি ও ৯নং ওয়ার্ড বিএনপি’র সভাপতি জনাব আমির হোসেন।

এক শুভেচ্ছা বার্তায় আমির হোসেন বলেন, কাইয়ুম চৌধুরীর এ অর্জন সিলেটবাসীর জন্য গৌরবের। তিনি আশা প্রকাশ করেন, কাইয়ুম চৌধুরী তাঁর দক্ষতা, সততা ও অভিজ্ঞতার মাধ্যমে বাংলাদেশ ক্রিকেটের উন্নয়ন এবং বিসিবির কার্যক্রমকে আরও গতিশীল করতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবেন।

তিনি কাইয়ুম চৌধুরীর সুস্বাস্থ্য, দীর্ঘায়ু ও সার্বিক সাফল্য কামনা করেন।

কমেন্ট

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *