সিলেট কোতোয়ালী মডেল থানার অভিযান চালিয়ে চুরি মামলার দুই আসামীকে গ্রেফতার করেছে পুলিশ, সেই সাথে চোরাইকৃত মোবাইল ফোন ও গুরুত্বপূর্ণ কাগজপত্র উদ্ধার করেছে।
গত সোমবার ০১/০৬/২০২৬ খ্রি. সকাল আনুমানিক ০৮:৪০ ঘটিকায় কোতোয়ালী মডেল থানাধীন মির্জাজাঙ্গাল মনিপুরী রাজবাড়ী এলাকার বাসা নং-২৮ এর তৃতীয় তলায় অজ্ঞাতনামা চোর/চোরেরা প্রবেশ করে একটি Redmi Note 12 Pro মোবাইল ফোন ও একটি মানিব্যাগ চুরি করে নিয়ে যায়। উক্ত মানিব্যাগে জাতীয় পরিচয়পত্র, ড্রাইভিং লাইসেন্স, স্মার্ট রেজিস্ট্রেশন কার্ড, ট্যাক্স টোকেন এবং স্টুডেন্ট আইডি কার্ডসহ গুরুত্বপূর্ণ ব্যক্তিগত কাগজপত্র সংরক্ষিত ছিল।
পরবর্তীতে অভিযোগের ভিত্তিতে কোতোয়ালী মডেল থানায় মামলা নং-০২, তারিখ-০২/০৬/২০২৬ খ্রি., ধারা-৩৮০ পেনাল কোড রুজু হয়। তাৎক্ষনিক সিসি ক্যামেরা
ফুটেজ পর্যালোচনাপূর্বক ০২/০৬/২০২৬ খ্রি. রাত আনুমানিক ০১:০০ ঘটিকায় এসআই (নিরস্ত্র) মাহবুবুল আলম সঙ্গীয় ফোর্সসহ কোতোয়ালী মডেল থানাধীন মজুমদার পাড়া এলাকার লাকী রেস্টুরেন্ট সংলগ্ন আহাদ মিয়ার কলোনিতে অভিযান পরিচালনা করে পারভেজ আহমদ (২০), পিতা- নুরুল ইসলাম প্রকাশ নুর মিয়া, স্থায়ী ঠিকানা- নৌয়াপাড়া, জামালগঞ্জ, সুনামগঞ্জ এবং বর্তমান ঠিকানা- বন কলাপাড়া, জিন্নত মিয়ার বাড়ীর ভাড়াটিয়া, থানা-এয়ারপোর্ট, সিলেটকে গ্রেফতার করেন। তার কাছ থেকে চোরাইকৃত মানিব্যাগ ও গুরুত্বপূর্ণ কাগজপত্র উদ্ধার করা হয়। তার দেয়া তথ্যের ভিত্তিতে রাত আনুমানিক ০১:২৫ ঘটিকায় লামাবাজার পয়েন্ট এলাকায় অভিযান পরিচালনা করে আসামী মোঃ আব্দুর শুক্কুর দারা মিয়া (২৭), পিতা-নিমার আলী, মাতা-শাবানা বেগম, স্থায়ী ঠিকানা- ঢাকা দক্ষিণ, গোলাপগঞ্জ, সিলেট এবং বর্তমান ঠিকানা- ঘাসিটুলা (মতিনের কলোনী), থানা-কোতোয়ালী, সিলেট‘কে গ্রেফতার করা হয়। তার কাছ থেকে চোরাইকৃত মোবাইল ফোন উদ্ধার করা হয়। গ্রেফতারকৃত আসামীদ্বয়কে বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়েছে।


