“ঘূর্ণিপাক”

‌ ‌বৈদ্যুতিক পাখার ন্যায় ‌‌‍‍‌ ‌মানব জীবন ঘুরতে থাকে ‌শেষ অবধি কাল পর্যন্ত। ‌

‌প্রস্তুতিতেই জীবন চলে যায়, ‌জীবনের ঘূর্ণিপাকে ‌সংসার পরিজন ——- ‌ক্রমশঃ ঘুরতে থাকে ।

‌সাফল্যের আশায়, ‌সুখের আশায়, ‌ ‌সঙ্গে নিজেও চলেছি ‌অন্ধকার থেকে অন্ধকারে। ‌‌ ‌

জীবনের অপরাহ্নে ‌নাও টানা পা টানা ‌চলছে ক্রমে —–একসাথে। ‌

তবুও তো আশার আলো ‌অলিকুলের মতো —– ‌মানবের মন ‌ধাবিত অগ্নিশিখার তরে।‌‌‌ ‌

‌জীবনটা অতি ছোট—— ‌না জানি কোন দিন ‌ফুরিয়ে যাবে, ‌এই ভাবি মনে । ‌ ‌

(গৌরীশ দাস ‌ ‌ কাছাড়,আসাম -ভারত) ‌

কমেন্ট

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *