হিন্দু, বৌদ্ধ ও খ্রিষ্টান কল্যাণ ফ্রন্টের ফেঞ্চুগঞ্জ উপজেলা, কানাইঘাট উপজেলা ও পৌর কমিটির পরিচিতি সভা অনুষ্ঠিত

হিন্দু, বৌদ্ধ ও খ্রিষ্টান কল্যাণ ফ্রন্টের সিলেট জেলার আওতাধীন ফেঞ্চুগঞ্জ উপজেলা, কানাইঘাট উপজেলা ও পৌর কমিটির পরিচিতি সভা অনুষ্ঠিত হয়েছে। সোমবার (১৮ মে) রাতে নগরীর পুরানলেনস্থ অস্থায়ী কার্যালয়ে এ সভা অনুষ্ঠিত হয়।

হিন্দু বৌদ্ধ ও খ্রিষ্টান কল্যাণ ফ্রন্টের সিলেট মহানগর শাখার ভারপ্রাপ্ত আহবায়ক তুহিন কান্তি নাগ এর সভাপতিত্বে এবং সিলেট মহানগর হিন্দু, বৌদ্ধ ও খ্রিষ্টান কল্যাণ ফ্রন্টের সিলেট মহানগর শাখার সদস্য সচিব রাজিব কুমার দে ও কল্লোল জ্যোতি বিশ্বাস এর যৌথ পরিচালনায় অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন সিলেট জেলা হিন্দু, বৌদ্ধ ও খ্রিষ্টান কল্যাণ ফ্রন্টের আহ্বায়ক সূদীপ রঞ্জন সেন। বিশেষ অতিথির বক্তব্য রাখেন সিলেট জেলা হিন্দু বৌদ্ধ ও খ্রিষ্টান কল্যাণ ফ্রন্টের যুগ্ম আহ্বায়ক নারায়ন পুরকায়স্থ ফনি, সিলেট মহানগর হিন্দু বৌদ্ধ ও খ্রিষ্টান কল্যাণ ফ্রন্টের যুগ্ম আহ্বায়ক বাবলু সিংহ, সিলেট জেলা হিন্দু বৌদ্ধ ও খ্রিষ্টান কল্যাণ ফ্রন্টের যুগ্ম আহ্বায়ক প্রানেশ দেব, ফেঞ্চুগঞ্জ উপজেলার আহবায়ক বীর মুক্তিযোদ্ধা দীপক দত্ত ও সদস্য সচিব জয়ন্ত চক্রবর্তী দুলাল, কানাইঘাট উপজেলার আহবায়ক শ্যামল কুমার দাস ও প্রতাপ চন্দ্র দাস এবং পৌর কমিটির আহবায়ক বিধান চৌধুরী ও সদস্য সচিব রঞ্জন দাস। উপস্থিত ছিলেন হিন্দু বৌদ্ধ ও খ্রিষ্টান কল্যাণ ফ্রন্টের সিলেট জেলা ও মহানগর আহ্বায়ক কমিটির করুনাময় সিংহ, মনোজ কান্তি দেব, সুমন সিংহ, রনি সিংহ, হিরন্ময় দেব, অসীম কুমার দে, অঞ্জন দাস,অজয় দাস, সায়মন সিনহা প্রমুখ।

কমেন্ট

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *