সিলেটের দক্ষিণ সুরমায় মনির উদ্দিন আহমদ মেধাবৃত্তি-২০২৬ এর বৃত্তি প্রদান অনুষ্ঠান সম্পন্ন হয়েছে। ১৬ মে শনিবার সকালে দাউদপুর ইউনিয়নের তুরুকখলায় অবস্থিত মনির আহমদ একাডেমি প্রাইভেট ক্যাডেট কলেজে আয়োজিত অনুষ্ঠানে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীদের মধ্যে বৃত্তি প্রদান করা হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন মনির আহমদ একাডেমি প্রাইভেট ক্যাডেট কলেজের চেয়ারম্যান, বিশিষ্ট শিক্ষানুরাগী মনির উদ্দিন আহমদ। কলেজের অধ্যক্ষ উজ্জ্বল কুমার সাহা এর সভাপতিত্বে ও উপাধ্যক্ষ মোঃ কামাল হোসেনের পরিচালনায় বৃত্তি প্রদান অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য রাখেন মনির আহমদ একাডেমির ম্যানেজিং কমিটির সদস্য এটিএম মাসুদ চৌধুরী, ডাঃ জামিলুর রহমান ও রুজি বেগম। অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন একাডেমীর সিনিয়র শিক্ষক আবুল কালাম। বক্তব্য রাখেন অভিভাবক নিজামুল ইসলাম, আব্দুল হাকিম, রেবতী রমন উচ্চ বিদ্যালয়ের শিক্ষার্থী ফাহমিদা ইসলাম, মানিকোনা উচ্চ বিদ্যালয়ের শিক্ষার্থী আহমদ তোফায়েল।
শিক্ষার্থী আব্দুল হাদী চৌধুরীর পবিত্র কুরআন তেলাওয়াতের মাধ্যমে সুচিত অনুষ্ঠানে উপস্থিত ছিলেন শিক্ষক মকলেছুর রহমান, হৈমন্ত শুক্লা সাহা, আরজিনা আক্তার, লাভলি আক্তার প্রমুখ। অনুষ্ঠানে শিক্ষার্থীদের মধ্যে বৃত্তি, সনদপত্র ও সম্মাননা ক্রেস্ট প্রদান করেন প্রধান অতিথি মনির উদ্দিন আহমদ সহ অতিথিবৃন্দ।
প্রধান অতিথির বক্তব্যে মনির আহমদ একাডেমি প্রাইভেট ক্যাডেট কলেজের চেয়ারম্যান, বিশিষ্ট শিক্ষানুরাগী মনির উদ্দিন আহমদ বলেন, বর্তমান প্রজন্মকে যোগ্য ও আদর্শ নাগরিক হিসেবে গড়ে তুলতে শিক্ষার বিকল্প নেই। শিক্ষার্থীদের মেধা ও মনন বিকাশ গঠাতে বেশি বেশি মেধাবৃত্তি পরিক্ষার আয়োজন করতে হবে। তিনি বলেন, মেধাবী শিক্ষার্থীদের উৎসাহিত ও শিক্ষা অর্জনে আরো মনোযোগী করতে সমাজের বিত্তবান ও সচেতন মহলকে এগিয়ে আসতে হবে। তিনি আরো বলেন, শিক্ষার্থীদের শুধু পাঠ্যবইয়ের জ্ঞান অর্জন করলেই হবে না, নৈতিক শিক্ষা ও মানবিক মূল্যবোধেও সমৃদ্ধ হতে হবে। তাহলেই তারা দেশ ও জাতির কল্যাণে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে সক্ষম হবে।
অনুষ্ঠানে বক্তারা বলেন, শিক্ষাঙ্গনে মনির উদ্দিন আহমদ যে অবদান রাখছেন তা ইতিহাস হয়ে থাকবে। শিক্ষার্থীদের মেধার বিকাশ ঘটাতে বৃত্তি প্রদানের আয়োজন প্রসংশনীয়। বক্তারা মনির উদ্দিন আহমদ মেধাবৃত্তির মত অন্যান্য শিক্ষা প্রতিষ্ঠান ও শিক্ষানুরাগীরা এমন উদ্যোগে এগিয়ে আসার আহবান জানান।


