জাতীয় বাজেটে উন্নয়ন বরাদ্দের ৪০ভাগ কৃষি খাতে বরাদ্দ করুন: সমাজতান্ত্রিক ক্ষেতমজুর ও কৃষক ফ্রণ্ট

জাতীয় বাজেটে উন্নয়ন বরাদ্দের ৪০ % কৃষি খাতে বরাদ্দ, হাওরের ক্ষতিগ্রস্ত কৃষকদের ক্ষতিপূরণ প্রদান, ক্ষেতমজুরদের সারা বছরের কাজের দাবিতে সমাজতান্ত্রিক ক্ষেতমজুর ও কৃষক ফ্রণ্ট সিলেট জেলা শাখার উদ্যোগে বুধবার ১৩ মে সদর উপজেলার টুকেরবাজারে লিফলেট বিতরণ ও মানবন্ধন অনুষ্ঠিত হয়।

সমাজতান্ত্রিক ক্ষেতমজুর ও কৃষক ফ্রণ্ট সিলেট জেলা আহ্বায়ক জুবায়ের আহমদ চৌধুরী সুমনের সভাপতিত্বে মানববন্ধনে বক্তব্য রাখেন বাসদ জেলা আহ্বায়ক আবু জাফর, বাসদ জেলা সদস্য সচিব প্রণব জ্যোতি পাল, শ্রমিক ফ্রন্ট নেতা মাহফুজ আহমদ, স্হানীয় নেতৃবৃন্দের মধ্যে আনোয়ার হোসেন, নুরুল ইসলাম, বাবুল মিয়া,আমিন মিয়া, সালাউদ্দিন, আনোয়ার হোসেন কুটি,আফাজ মিয়া, প্রমূখ।

মানববন্ধনে বক্তারা বলেন,কৃষি দেশের অর্থনীতিতে এখনও সবচেয়ে নির্ভরযোগ্য গুরুত্বপূর্ণ খাত।মোট শ্রমশক্তির ৪৪ভাগ কৃষিতে যুক্ত।রাষ্ট্র ও সরকারের চরম অবহেলার পরেও একক খাত হিসেবে কৃষি জিডিপিতে ১১ শতাংশ অবদান রাখছে।

বক্তারা, টুকেরবাজার অঞ্চলে নদী ভাঙ্গন রোধ, শিশু ফাহিমা হত্যার সাথে জড়িতদের উপযুক্ত শাস্তি নিশ্চিত করার আহ্বান জানান।

কমেন্ট

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *