সিলেটে ‘নতুন কুঁড়ি স্পোর্টস’: উশুতে স্বর্ণ জিতল তোফায়েল

সিলেটে অনুষ্ঠিত ‘নতুন কুঁড়ি স্পোর্টস ২০২৬’-এর উশু প্রতিযোগিতায় স্বর্ণপদক জয় করেছে উদীয়মান তুখোড় ফাইটার মোঃ তোফায়েল হোসেন। শনিবার (৯ মে) সিলেট জেলা স্টেডিয়াম জিমনেশিয়ামে অনুষ্ঠিত -৪৫ কেজি ওজন শ্রেণীর ফাইনালে প্রতিপক্ষকে হারিয়ে সে এই গৌরব অর্জন করে।
সিলেট সিটি কর্পোরেশনের প্রতিনিধি হিসেবে তোফায়েল এই প্রতিযোগিতায় অংশ নেয়। উপজেলা পর্যায়ের এই টুর্নামেন্টে শুরু থেকেই তোফায়েল তার নৈপুণ্য ও কৌশলী লড়াই দিয়ে দর্শকদের মুগ্ধ করে। বিকেল ৪টায় অনুষ্ঠিত চূড়ান্ত লড়াইয়ে সে স্বর্ণপদক নিশ্চিত করে বিজয়ের হাসি হাসে।
উক্ত প্রতিযোগিতায় প্রথম স্থান অর্জন করে সিলেট সিটি করপোরেশন, দ্বিতীয় সিলেট সদর, তৃতীয় গোয়াইনঘাট।
মোঃ তোফায়েল হোসেন ‘চাইনিজ উশু ফাইটার স্কুল’-এর শিক্ষার্থী এবং একজন প্রতিশ্রুতিশীল জাতীয় জুনিয়র উশু খেলোয়াড়। তার এই সাফল্যে ক্রীড়াঙ্গনে খুশির জোয়ার বইছে। প্রতিযোগিতার আয়োজক ও স্থানীয় ক্রীড়া ব্যক্তিত্বরা তার উজ্জ্বল ভবিষ্যৎ কামনা করে দোয়া ও অভিনন্দন জানিয়েছেন।
তোফায়েলের কোচ জাতীয় আন্তর্জাতিক উশু কোচ মো: আনোয়ার হোসেন ও পরিবারের সদস্যরা জানান, তার নিরলস পরিশ্রম এবং খেলার প্রতি একাগ্রতাই তাকে আজ এই সাফল্যে পৌঁছে দিয়েছে। ভবিষ্যতে জাতীয় ও আন্তর্জাতিক পর্যায়ে দেশের নাম উজ্জ্বল করতে তোফায়েল আরও কঠোর অনুশীলনে মনোযোগী হতে চায়। বিজ্ঞপ্তি


কমেন্ট

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *