অন্তঃসত্ত্বা শিশুটির ভ্রুণের ডিএনএ টেস্টের তথ্য নিয়ে যা জানাল র‌্যাব

সিলেট নিউজ টাইমস্ ডেস্ক –

ময়মনসিংহের মদনে ধর্ষণে অন্তঃসত্ত্বা শিশুটির ভ্রণের ডিএনএ টেস্টের তথ্য গুজব বলে জানিয়েছে র‍্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন র‍্যাব।

বুধবার (৬ মে) দুপুরে ময়মনসিংহে র‌্যাব-১৪ এর সদর দপ্তরে সংবাদ সম্মেলন করে এ তথ্য জানান র‌্যাব-১৪ এর কমান্ডিং অফিসার (সিও) নায়মুল হাসান।

তিনি বলেন, ডিএনএ টেস্ট হয়নি। প্রয়োজন হলে আদালতের অনুমতি নিয়ে তদন্তকারী কর্মকর্তা অবশ্যই সেটা করবেন। তদন্তের স্বার্থে যা যা করা দরকার সেটা করবেন।

এদিকে শিশুটির ভ্রুণের ডিএনএ টেস্ট করা হয়েছে— এমন তথ্য সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়ে। বিনোদন জগতের অনেকেই নিজের ফেসবুক আইডি থেকে এমন তথ্য পোস্ট করেন।

র‌্যাব জানায়, মঙ্গলবার রাতে র‌্যাবের একটি দল ময়মনসিংহের গৌরীপুর উপজেলার সোনমপুর গ্রামে অভিযান চালিয়ে ভোর ৪টার দিকে অভিযুক্ত শিক্ষক আমান উল্লাহকে গ্রেফতার করে। তাকে সংশ্লিষ্ট থানায় হস্তান্তর করা হবে।

মামলার বিবরণ সূত্রে জানা যায়, গ্রেফতার হওয়া আমান উল্লাহ নেত্রকোনার মদন উপজেলার পাঁচহার গ্রামে একটি মাদ্রাসা প্রতিষ্ঠা করেন। ওই মাদ্রাসায় পড়ত ধর্ষণের শিকার ওই শিশুটি। ২০২৫ সালের ২ অক্টোবর আমান উল্লাহ তাকে ধর্ষণ করে।

পরে গত ১৮ এপ্রিল নেত্রকোনার একটি বেসরকারি হাসপাতালে পরীক্ষার পর শিশটি অন্তঃসত্ত্বা বলে জানা যায়। পরে ২৩ এপ্রিল শিশুটির মা বাদী হয়ে মদন থানায় মামলা করেন।

কমেন্ট

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *