সিলেটের শাহপরাণ(রহঃ) থানা পুলিশ অভিযান চালিয়ে ১২,০০,০০০/- (বারো লক্ষ) টাকার ৮০ বস্তায় মোট ২,৪০০ কেজি ভারতীয় জিরা উদ্ধার ও ০১ টি ড্রাম ট্রাক আটক করেছে পুলিশ।
গতকাল সোমবার ২৭/০৪/২০২৬ খ্রি. আনুমানিক বিকাল ১৬:২০ ঘটিকায় এসআই (নিঃ) জুয়েল চৌধুরী সঙ্গীয় অফিসার ও ফোর্সসহ শাহপরাণ (রহঃ) থানাধীন সিলেট-তামাবিল মহাসড়কের বটেশ্বর জালালাবাদ ক্যান্টনমেন্ট বোর্ড স্কুলের সামনে পাকা রাস্তায় চেকপোস্ট পরিচালনা করাকালে একটি বালুবোঝাই ড্রাম ট্রাককে সিগন্যাল দিলে চালক সিগন্যাল অমান্য করে দ্রুতগতিতে পালিয়ে যায়। পরবর্তীতে RUNNER EICHER ড্রাম ট্রাক, যার রেজিস্ট্রেশন নম্বর ঢাকা মেট্রো-ড-১১-৬১৯৯ কে ধাওয়া করলে চালক ট্রাকটিকে বটেশ্বর এলাকায় নুরাইয়া ওয়েল্ডিং অ্যান্ড থাই ইঞ্জিনিয়ারিং দোকানের সামনে রেখে পালিয়ে যায়। অতঃপর গাড়িটি তল্লাশি করে ৮০ বস্তায় মোট ২,৪০০ (দুই হাজার চারশত) কেজি ভারতীয় জিরা উদ্ধার করা হয়, যার আনুমানিক মূল্য ১২,০০,০০০/- (বারো লক্ষ) টাকা। উক্ত ঘটনার বিষয়ে শাহপরাণ (রহঃ) থানার মামলা নং-২৮, তারিখ ২৭/০৪/২০২৬ খ্রি., ধারা 25B(1)(b)/25D, The Special Power Act, 1974 রুজু করা হয়। পলাতক আসামিদের শনাক্তকরণ ও গ্রেফতারের কার্যক্রম অব্যাহত রয়েছে।


