১মে হোটেল-রেস্টুরেন্ট শ্রমিকদের ছুটি কার্যকর করার দাবিতে নগরজুড়ে বিক্ষোভ

মহান মে দিবসে খানাদানা বেতনসহ সর্বাত্মক ছুটি কার্যকর করার দাবিতে সিলেট শহরব্যাপী বিক্ষোভ ও পথসভা করে সিলেট জেলা হোটেল শ্রমিক ইউনিয়ন (রেজি: নং চট্ট-১৯৩৩)।
২৫ এপ্রিল বিকেল ৪.৩০ মিনিটের সময় সুরমা পয়েন্টে জমায়েত হয়ে ট্রাক যোগে এক বিক্ষোভ তালতলা, কাজিরবাজার, জিতু মিয়ার পয়েন্ট, লামাবাজার, মেডিকেল, রিকাবীবাজার, জিন্দাবাজার থেকে কোর্ট পয়েন্ট হয়ে সুরমা পয়েন্টে গিয়ে শেষ হয়। এসময় সিলেট জেলা হোটেল শ্রমিক ইউনিয়নের সভাপতি মো. ছাদেক মিয়ার উপস্থিতিতে বিভিন্ন অঞ্চল হতে আগত নেতা-কর্মী উপস্থিত ছিলেন।
নেতৃবৃন্দ শহরের উল্লেখিত পয়েন্ট সমূহে দাঁড়িয়ে পথসভার মাধ্যমে বলেন হোটেল শ্রমিকরা কাক ডাকা ভোর থেকে গভীর রাত পর্যন্ত মালিকের মুনাফা লাভে কাজ করে গেলে তাদের দেওয়া হয়না শ্রমের প্রকৃত মূল্য। বর্তমান দ্রব্যমুল্যের উর্দ্ধগতির বাজারে শ্রমিকদের যে মজুরি দেওয়া হয় তা দিয়ে পরিবার-পরিজন নিয়ে বেঁচে থাকা দায় হয়ে পরেছে। ১মে আন্তর্জাতিকভাবে স্বীকৃত সারাদেশের সরকারী-বেসরকারী সেক্টরের শ্রমিক কর্মচারী ছুটি ভোগ করে থাকলেও হোটেল শ্রমিকরা এ অধিকার থেকে বারংবারই বঞ্চিত হয়ে আসছে। প্রতি বছর মে দিবস আসলে মালিকরা শ্রমিকদের ছুটি না দিতে নানা অপকৌশল গ্রহণ করে থাকেন। নেতৃবৃন্দ মালিকদের সকল রকমের অপকৌশল ও চাতুরতা সম্পর্কে সজাগ, সর্তক, সচেতন থেকে মহান মে দিবসের বিপ্লবী চেতনাকে ধারণ করে মে দিবসের অর্জিত অধিকার মজুরিসহ ছুটি ভোগ করার মধ্য দিয়ে মে দিবসের রক্তে রঞ্জিত ইতিহাসকে বুকে ধারণ করে দাবি ও অধিকার বাস্তবায়নের আন্দোলন সংগ্রাম বেগবান করার পাশাপাশি মহান মে দিবসের চেতনাকে ধারণ করে ১ মে মজুরিসহ ছুটি ভোগ করে মহান মে দিবসের কর্মসূচি পালন করার জন্য সকল শ্রমিকদের প্রতি উদাত্ত আহবান জানান।

কমেন্ট

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *