ভারতীয় মদসহ ১ জনকে  গ্রেফতার করে পুলিশ

সিলেটের  শাহপরান(রহঃ) থানা পুলিশ অভিযান চালিয়ে ১৪(চৌদ্দ) বোতল ভারতীয় মদসহ ০১(এক) জনকে  গ্রেফতার করেছে পুলিশ। 

গত শনিবার ২৫/০৪/২০২৬ খ্রি. রাত আনুমানিক ২৩:৩০ ঘটিকায়  শাহজালাল উপশহর অস্থায়ী পুলিশ ক্যাম্প ইনচার্জ এসআই (নিঃ) খন্দকার জাফর ইমাম সঙ্গীয়  অফিসার ও ফোর্সসহ শাহপরাণ (রহঃ) থানাধীন শিবগঞ্জ শাকিল কমিউনিটি সেন্টারের সামনে পাকা রাস্তার উপর অভিযান পরিচালনা করে ৩৭৫ মি.লি. এর ১৪(চৌদ্দ) বোতল ICONIQ WHITE নামীয় ভারতীয় মদসহ আসামী সিদ্দিক আমিন (২৮), পিতা-আঃ জলিল, মাতা- আয়েশা বেগম, গ্রাম-নলজুড়ী (দক্ষিণ বস্তি), থানা-গোয়াইঘাট জেলা-সিলেট‘কে আটক করেন। উক্ত ঘটনার বিষয়ে শাহপনাণ(রহঃ) থানার মামলা নং-২৫, তারিখ-২৬/০৪/২০২৬খ্রি., ধারা- ২০১৮ সালের মাদকদ্রব্য নিয়ন্ত্রন আইনের ৩৬(১) এর টেবিল ২৪ (ক) রুজু হয়। আসামি‘কে বিজ্ঞ আদালতে সোপর্দ করা হবে।

কমেন্ট

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *