১মে সর্বাত্ন ছুটি কার্যকর করার দাবিতে সিলেট জেলা হোটেল শ্রমিক ইউনিয়নের বিক্ষোভ: কমিটি গঠন  

মহান মে দিবসে খানাদানা স্ববেতনে ছুটি কার্যকরের দাবিতে আজ (২০ এপ্রিল)  কর্মীসভা ও মিছিল করে সিলেট জেলা হোটেল শ্রমিক ইউনিয়ন। জিন্দাবাজার আঞ্চলিক কমিটির সভাপতি আলমাছ মিয়ার সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক হাবিবুর রহমান সিহান পরিচালনায় বক্তব্য রাখেন জেলা কমিটির সভাপতি মো. ছাদেক মিয়া, বাংলাদেশ ট্রেড ইউনিয়ন সংঘ সিলেট জেলা কমিটির ভারপ্রাপ্ত সভাপতি আবুল কালাম আজাদ, সিলেট জেলা হোটেল শ্রমিক ইউনিয়ন সিলেট মহানগর কমিটির সাবেক সভাপতি বদরুল ইসলাম (কালা মিয়া), জাতীয় গণতান্ত্রিক ফ্রন্ট সিলেট জেলা কমিটির দপ্তর সম্পাদক রমজান আলী পটু,  সিলেট জেলা হোটেল শ্রমিক ইউনিয়ন চন্ডীপুল আঞ্চলিক কমিটির সভাপতি মহিদুল ইসলাম, বন্দরবাজার আঞ্চলিক কমিটির সভাপতি সাহাবউদ্দিন, বাবনা আঞ্চলিক কমিটির সহ-সভাপতি আনোয়ার হোসেন। কর্মীসভা পরবর্তী সন্ধ্যা ৬টায় এক বিক্ষোভ মিছিল শহরের বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে কোর্ট পয়েন্টে গিয়ে সংক্ষিপ্ত সমাবেশের মধ্য দিয়ে শেষ হয়।
কর্মীসভার মধ্য দিয়ে ১৫ সদস্যবিশিষ্ট জিন্দাবাজার আঞ্চলিক কমিটি গঠন করা হয়।  
নেতৃবৃন্দ বলেন প্রতি বছর মে দিবস আসলে মালিকরা শ্রমিকদের ছুটি না দেওয়ার জন্য নানা টালবাহানা করে থাকেন। মে দিবসের পূর্বে সরকারের বিভিন্ন সভা/সেমিনারে শ্রমিকদের ছুটি প্রদান করার প্রতিশ্রুতি দিলেও মে দিবসের দিন শ্রমিকদের কাজে যোগদান করাতে নানা কৌশলী ভূমিকা নেন। শ্রমিকরা কাজে যোগদান না করলে তাদের চাকুরিচ্যুত করা হয়। যা দেশের শ্রমআইন পরিপন্থি। তাই শ্রমিকদেরকে সকল রকম অপকৌশল ও চাতুরতা সম্পর্কে শ্রমিক সজাগ, সর্তক, সচেতন থেকে মহান মে দিবসের বিপ্লবী চেতনাকে ধারণ করে মে দিবসের অর্জিত অধিকার মজুরিসহ ছুটি ভোগ করার মধ্য দিয়ে মে দিবসের রক্তে রঞ্জিত ইতিহাসকে বুকে ধারণ করে দাবি ও অধিকার বাস্তবায়নের আন্দোলন সংগ্রাম বেগবান করতে হবে।
নেতৃবৃন্দ আরও বলেন গত বছরের ৫ মে হোটেল ও রেস্তোরাঁ সেক্টরে সরকার ঘোষিত নিম্ন তম মজুরির চূড়ান্ত গেজেট ঘোষণা করা হয়। নিয়ম অনুযায়ী যে মাসে গেজেট ঘোষণা হয়, সেই মাস থেকেই ঘোষিত মজুরি কার্যকর করার কথা। অথচ প্রায় ১ বছর হতে চললেও এখনও পর্যন্ত অধিকাংশ হোটেল ও রেস্তোরাঁ প্রতিষ্ঠানসমূহে ঘোষিত গেজেট বাস্তবায়ন করা হচ্ছে না। গেজেট বাস্তবায়নের আন্দোলন করতে গেলে শ্রমিক ও ইউনিয়নের নেতৃবৃন্দকে মালিকের ভাড়াটে সন্ত্রাসী ধারা হামলা-মামলা করানো হয়।

কমেন্ট

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *