সিলেটের ওসমানীনগর থানা পুলিশ, উপজেলার আদিত্যপুর গ্রামে অভিযান চালিয়ে, ওয়ারেন্টভূক্ত টিপন মিয়া (২৩) নামে এক আসামীকে গ্রেফতার করেছে পুলিশ। এজাহার ভুক্ত ফাহিম মিয়া, রিপন মিয়া সহ বাকী আসামীগণ পলাতক রয়েছে। পুলিশ পলাতক আসামীদের আটক করার জন্য তৎপর রয়েছে।
গত শনিবার ১৮ এপ্রিল দিবাগত রাতে টিপনকে গ্রেফতার করে ওসমানি নগর থানা পুলিশ। রবিবার ১৯ এপ্রিল আটককৃত আসামীকে আদালতের মাধ্যমে জেল হাজতে প্রেরণ করা হয়েছে।
মামলার বিবরণে জানা যায়, সিলেটের ওসমানী নগর থানার মাটিয়াখাড়া গ্রামের, আলী হোসেন (২৮) বাদী হয়ে, সিলেটের সিনিয়র জুডিসিয়াল আমলী ১ নং আদালতে। ওসমানী নগর সি,আর , মামলা নং ৯৫/২০২৫ , আটককৃত টিপন মিয়া সহ ১২ জনের নাম উল্লেখ করে ও আরও ৫/৬ জনকে অজ্ঞাত করে, প্যানাল কোডের ১৮৬০ এর ধারা ১৪৩/ ৪৪৮ ৩২৩ ৩২৫ ৩২৬ ৩০৭ ৩৭৯ ৩৮০ ১১৪ ৫০৬ এর ৩৪ অপরাধের অভিযোগ করে মামলার দায়ের করেন। আদালত মামলাটি ওসমানী নগর থানাকে তদন্ত করে মামলাটি রেকর্ড করার জন্য আদেশ দেন।
পুলিশ তদন্ত করে ঘটনার সত্যতা নিশ্চিত হয়ে এবং মেডিকেল রিপোর্টের ও সাক্ষ্য প্রমাণসহ আসামীদের আটক করার জন্য,বিভিন্ন সময় অভিযান পরিচালিত করে আসছিলো। আসামীরা পুলিশের উপস্থিত বুঝতে পেরে একাধিকবার স্থান ত্যাগ করে পালিয়ে যায়।
পুলিশ জানায় বাকী পলাতকণআসামীদের আটক করার জন্য, তাদের অভিযান অব্যাহত থাকবে।


