বড়চক উচ্চ বিদ্যালয়ের বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতার পুরস্কার বিতরণ

সিলেটের দক্ষিণ সুরমার শিক্ষাপ্রতিষ্ঠানহীন জনপদে স্থানীয় শিক্ষানুরাগীদের ত্যাগে প্রতিষ্ঠিত বড়চক উচ্চ বিদ্যালয়ের বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতার পুরস্কার বিতরণী অনুষ্ঠান শনিবার সম্পন্ন হয়েছে। বিদ্যালয় পরিচালনা কমিটির সভাপতি মফিজ আলীর সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় প্রধান অতিথি ছিলেন সিলেট জেলা বিএনপির সহ-সভাপতি ও দক্ষিণ সুরমা বিএনপির সভাপতি হাজী সাহাব উদ্দিন।  তিনি বলেন, সকল যোগ্যতা থাকা সত্ত্বেও বিগত সরকারের রাজনৈতিক প্রতিহিংসার কারণে বড়চক প্রাথমিক বিদ্যালয়টি জাতীয়করণ করা হয়নি। বিদ্যালয়টি জাতীয়করণ এখন সময়ের দাবি। এব্যাপারে তিনি স্থানীয় এমপি, সরকারের শিক্ষামন্ত্রী ছাড়াও খোদ প্রধানমন্ত্রীর দৃষ্টি আকর্ষণ করেন।

প্রধান বক্তার বক্তব্যে দৈনিক যুগান্তরের ব্যুরো প্রধান সংগ্রাম সিংহ শিক্ষার্থীদের প্রকৃত শিক্ষায় শিক্ষিত হয়ে অসাম্প্রদায়িক চেতনায় একেকজন মানবিক মানুষ হিসেবে নিজেদের গড়ে তোলার আহ্বান জানান।

বিশেষ অতিথির বক্তব্যে ইলেকট্রনিক মিডিয়া জার্ণালিস্ট এসোসিয়েশন (ইমজা)-র সাধারণ সম্পাদক আনিস রহমান, টিনের চালার নিচে বড়চক উচ্চ বিদ্যালয়ের শিক্ষক-শিক্ষার্থীরা প্রচণ্ড গরমে মানবেতর অবস্থায় আছেন। তাই বিদ্যালয়ের অবকাঠামো উন্নয়ন এখন সময়ের দাবি।

অনুষ্ঠানে আরও বক্তব্য রাখেন দক্ষিণ সুরমা উপজেলা বিএনপির সহ-সভাপতি হাজী আসাদ উদ্দিন, সিলেট জেলা বিএনপির সহ-কৃষি বিষয়ক সম্পাদক শামসুর রহমান সুজা, যুবনেতা সিরাজ মিয়া, মুজেফর মিয়া, আজিজ মিয়া, নজরুল ইসলাম, আবিদ নুর, মুস্তাব আলী, আমিরুন মেম্বার, ফাহিম আহমেদ, সহকারী শিক্ষক রামিম আহমদ, শান্ত দেবনাথ ও মাজেদা বেগম। অনুষ্ঠানের শুরুতে শুভেচ্ছা বক্তব্য দেন প্রধান শিক্ষক মো. জয়নাল খান এবং সঞ্চালনায় ছিলেন সহকারী শিক্ষক ফয়েজ আহমদ ও সাইদুর রহমান মনসুর। সভায় বিদেশে স্কলারশিপ পাওয়া মেধাবী শিক্ষার্থী ফাহিম আহমদকে সংবর্ধিত করা হয় এবং সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার রুহের মাগফিরাত ও বর্তমান প্রধানমন্ত্রী তারেক রহমানের সুস্বাস্থ্য কামনায় দোয়া পরিচালনা করেন ক্বারী আব্দুল অদুদ।

কমেন্ট

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *