শ্রমিক নেতা মানিক মিয়ার ইন্তেকাল : সোমবার বাদ যোহর জানাজা

সিলেট জেলা সিএনজি চালিত অটোরিক্সা শ্রমিক ইউনিয়ন(৭০৭)এর কার্যকরি কমিটির
সদস্য ও হুমায়ুন রশিদ চত্বর উপ শাখার সভাপতি মো.মানিক মিয়া আর নেই।

ইন্না……..রাজিউন। রবিবার বিকেল ৩ টা ২০ মিনিটের সময় তিনি হৃদরোগে আক্রান্ত হয়ে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। তিনি সিলেট সিটি করপোরেশনের ২৬ নং ওয়ার্ডের কদমতলী বড় বাড়ির মৃত মোতাহের আলীর ছেলে ।  ১ পুত্র ও ১ কন্যা সন্তানের জনক মো মানিক মিয়ার নামাজে জানাজা সোমবার বাদ যোহর কদমতলী কেন্দ্রীয় জামে মসজিদে অনুষ্ঠিত হবে, এতে সকলের উপস্থিতি কামনা করা
হয়েছে। প্রেস-বিজ্ঞপ্তি

কমেন্ট

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *