সিলেট সিটি কর্পোরেশনের ৯নং ওয়ার্ডের বাগবাড়ী আল মদিনা আবাসিক এলাকার দীর্ঘদিনের রাস্তা’র সমস্যার সমাধানে উন্নয়নমূলক কাজের দাবিতে সিলেট সিটি কর্পোরেশনের প্রশাসক জনাব কাইয়ুম চৌধুরীর নিকট দরখাস্ত প্রদান করেছেন এলাকাবাসী’র মুরব্বিরা ও সমাজ সেবকরা ।
আল মদিনা আবাসিক এলাকা, উত্তর বাগবাড়ি এর কার্যকরী কমিটি’কে সাথে নিয়ে সিলেট সিটি কর্পোরেশন এর মাননীয় প্রশাসক জনাব আব্দুল কাইয়ুম চৌধুরী’র সাথে সাক্ষাৎ এবং স্মারকলিপি প্রদান করেন । স্মারকলিপিতে আল-মদিনা আবাসিক এলাকার রাস্তা ও ড্রেইন নির্মানের জন্য বিশেষভাবে অনুরোধ করা হয়।
আল মদিনা আবাসিক এলাকাবাসীর পক্ষে উপস্থিত ছিলেন সভাপতি মোঃ আমির হোসেন, সাধারণ সম্পাদক হাফিজ মহিবুর রহমান , সাংগঠনিক সম্পাদক সুন্দর আলী, উপদেষ্টা সৈয়দ নূরসহ অন্যান্য নেতৃবৃন্দ’রা।
তবে এলাকাবাসীর প্রত্যাশা, দ্রুত সময়ের মধ্যে রাস্তার উন্নয়ন কাজ শুরু হবে এবং জনদুর্ভোগের অবসান ঘটবে। বিজ্ঞপ্তি


