সিলেটে লেগুনা পরিবহন শ্রমিকদের প্রতিবাদ সভা

সিলেট জেলা হিউম্যান হলার চালক শ্রমিক ইউনিয়নের কেন্দ্রীয় কার্যালয়ে অনুষ্ঠিত হয়েছে এক জরুরি প্রতিবাদ সভা। শুক্রবার বিকেল চারটায় নগরের সমবায় ভবনে আয়োজিত এ সভায় সংগঠনের নেতৃবৃন্দ তাদের বিরুদ্ধে ওঠা চাঁদাবাজির অভিযোগকে সম্পূর্ণ ভিত্তিহীন বলে দাবি করেন।
বক্তারা বলেন, কমিটির নির্ধারিত ৪০ টাকার বাইরে কোনো অর্থ সংগ্রহ করা হয় না। একটি মহল উদ্দেশ্যপ্রণোদিতভাবে সামাজিক যোগাযোগ মাধ্যমে গুজব ছড়িয়ে সংগঠনের সুনাম ক্ষুণ্ন করার চেষ্টা করছে বলেও অভিযোগ করেন তারা। আমরা কোনো চাঁদাবাজির সঙ্গে জড়িত না। নির্ধারিত ফি ছাড়া কোনো টাকা তোলা হয় না। যারা গুজব ছড়াচ্ছে, আমরা এর তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাই।
সভায় সভাপতিত্ব করেন সংগঠনের সভাপতি হাজী রুনু মিয়া মঈন। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শ্রমিক নেতা মাহবুব আহমদ। এছাড়াও বিভিন্ন শাখার নেতৃবৃন্দ বক্তব্য রাখেন। সভা পরিচালনা করেন কোষাধ্যক্ষ শেখ আরিফ আহমদ।-বিজ্ঞপ্তি

কমেন্ট

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *