৫৭ লাখ টাকার ভারতীয় মালামাল জব্দ করেছে বিজিবি

সিলেট নিউজ টাইমস্ ডেস্ক –

সিলেট সীমান্তবর্তী এলাকায় অভিযান চালিয়ে ৫৭ লাখ টাকা মূল্যের ভারতীয় গরু, মহিষ, জিরা, কসমেটিকসসহ বিভিন্ন অবৈধ পণ্য জব্দ করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (৪৮ বিজিবি)।

শুক্রবার (১৭ এপ্রিল) রাতভর গোয়াইনঘাট ও জৈন্তাপুরসহ বিভিন্ন উপজেলার সীমান্তবর্তী এলাকায় এ অভিযান পরিচালনা করা হয়।

সিলেটের বাংলাবাজার, লাফার্জ, বিছনাকান্দি, নোয়াকোট, কালাসাদেক, তামাবিল, সংগ্রাম, প্রতাপপুর, শ্রীপুর ও মিনাটিলা বিওপি কর্তৃক এ অভিযান পরিচালিত হয়।

 

সিলেট ব্যাটালিয়নের (৪৮ বিজিবি) অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল নাজমুল হক বলেন, সীমান্তে নিরাপত্তা রক্ষা, চোরাচালান এবং মাদকদ্রব্য পাচার প্রতিরোধে বিজিবির অভিযানিক কার্যক্রম ও গোয়েন্দা তৎপরতা অব্যাহত রয়েছে। এরই ধারাবাহিকতায় সীমান্তবর্তী এলাকায় অভিযান চালিয়ে এসব মালামাল জব্দ করা হয়। বিধি মোতাবেক প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।

কমেন্ট

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *