বাংলাদেশ মুক্তিযোদ্ধা সংসদ সিলেট জেলা ইউনিট কমান্ডের সাবেক কমান্ডার, মরহুম যুদ্ধাহত বীর মুক্তিযোদ্ধা মির্জা জামাল পাশার স্থলাভিষিক্ত হলেন বীর মুক্তিযোদ্ধা হাজী মো: মখলিছুর রহমান।
বৃহস্পতিবার (১৬ এপ্রিল) সকালে নগরীর জিন্দাবাজারস্থ মুক্তিযোদ্ধা সংসদের হলরুমে আয়োজিত এক জরুরি সভায় সর্বসম্মতিক্রমে এই সিদ্ধান্ত নেওয়া হয়।
সভায় বীর মুক্তিযোদ্ধা হাজী মো: মখলিছুর রহমানকে আহবায়ক করে ১১ সদস্য বিশিষ্ট সিলেট জেলা ইউনিট কমান্ড পুনর্গঠন করা হয়েছে। মরহুম কমান্ডার মির্জা জামাল পাশার মৃত্যুতে পদটি শূন্য হওয়ায় সংগঠনের কার্যক্রম গতিশীল রাখতে এই নতুন নেতৃত্ব নির্বাচন করা হয়।
বীর মুক্তিযোদ্ধা মছদ্দর আলীর সভাপতিত্বে এবং মহানগর কমান্ডার বীর মুক্তিযোদ্ধা আব্দুস শহীদ খাঁনের পরিচালনায় সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ মুক্তিযোদ্ধা সংসদ কেন্দ্রীয় কমান্ড কাউন্সিলের সিলেট বিভাগীয় প্রতিনিধি বীর মুক্তিযোদ্ধা সামছুল হক মাহবুব।
অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন, জকিগঞ্জ, বিয়ানীবাজার, সিলেট সদর, গোলাপগঞ্জ, বিশ্বনাথ, কানাইঘাট, জৈন্তাপুর, গোয়াইনঘাট এবং দক্ষিণ সুরমা উপজেলা ইউনিটের নেতৃবৃন্দ।
সভায় বক্তারা মরহুম কমান্ডার মির্জা জামাল পাশার দেশপ্রেম ও বীরত্বগাথা স্মরণ করে তাঁর বিদেহী আত্মার মাগফেরাত কামনা করেন। একইসাথে নব-মনোনীত আহবায়ককে জেলার সকল বীর মুক্তিযোদ্ধাদের কল্যাণে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানানো হয়। নবনির্বাচিত আহবায়ক মখলিছুর রহমান তাঁর ওপর অর্পিত দায়িত্ব পালনে সবার সহযোগিতা কামনা করেছেন। বিজ্ঞপ্তি
বীর মুক্তিযোদ্ধা মখলিছুর রহমানকে আহ্বায়ক করে ১১ সদস্য বিশিষ্ট সিলেট জেলা মুক্তিযোদ্ধা সংসদ পুনর্গঠন
কমেন্ট
